টিডিএন প্রতিবেদন:যুগে যুগে বই এনেছে ত্যাগের দীক্ষা, সত্য ও সুন্দরের সাধনা।আর এই সুন্দর কে প্রতিনিয়ত ধারণ করে ব্যতিক্রমধর্মী উদ্যোগ সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র স্বপ্নদ্রষ্টা কবি ও লেখক কবি গোলাম মাওলা জসিম। যেখানেই দেখেন, বই রাখার সুযোগ রয়েছে সেখানেই তিনি পাঠকদের জন্য বই উপহার দিয়ে থাকেন।নিজ প্রচেষ্টায় প্রতিষ্ঠা করেছেন “সেলুন পাঠাগার বিশ্বজুড়ে” নামক অভিনব সৃজনশীল কার্যক্রম।নিয়মিত দেশের বিভিন্ন জায়গায় স্থাপন করা হচ্ছে জ্ঞানের ভাণ্ডার বই সম্বলিত বুক সেলফ। এরই ধারাবাহিকতায় ২২এপ্রিল মঙ্গলবার বিকেলে নগরীর শুলকবহর আবদুল হামিদ রোডের জি এন স্মার্ট সেলুন এন্ড স্পাতে সেলুন মালিক বিমল শীলের হাতে সেলুন পাঠাগার বিশ্বজুড়ে ‘র প্রতিষ্ঠাতা কবি ও লেখক গোলাম মাওলা জসিমের তত্বাবধানে এর কার্যক্রমের উদ্বোধক ওমর ফারুক সুসজ্জিত বই সম্বলিত বুক সেলফ তুলে দেন।
বুক সেলফ হস্তান্তরকালে উদ্বোধক জানান,কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে যেনে আমি খুবই আনন্দিত। আশা করি এই কার্যক্রমে সম্পৃক্ত হয়ে বই পড়ায় উদ্বুদ্ধ হবে সকল বয়সীরা।চট্টগ্রাম সহ সারাদেশের প্রায় শতাধিক সেলুনে শোভা পাচ্ছে জেনে খুবই ভালো লাগছে,যেখানে স্থান পেয়েছে জনপ্রিয় লেখকদের বই সম্বলিত দৃষ্টিনন্দন বুক সেলফ দিয়ে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন। এই কার্যক্রম সবর্ত্র ছড়িয়ে পড়ুক।
মূলত সেলুনে সেবাগ্রহীদের অবসর সময়কে কাজে লাগিয়ে বই পড়ায় উদ্বুদ্ধ করতে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে জানান সংগঠনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিম।
বুক সেলফ বিতরণে অতিথি ছিলেন নাট্যজন শাহীন চৌধুরী, অভিনেতা মো:ফোরকান,শফিউল বশর সহ আরো অনেকেই।
উল্লেখ্য, অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের নিজ এলাকা নোয়াখালীতে নিজস্ব অর্থায়নে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়।যার ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলার সেলুনে স্থাপন করা হচ্ছে বুক সেলফ।

নিজস্ব প্রতিবেদক ।।