রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় প্রবেশ করে ছবি ও ভিডিও ধারণের অভিযোগে সাখাওয়াত হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ (২৩ জুন) দুপুর ১২টার দিকে ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক যুবক নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙা স্থাপনার ছবি ও ভিডিও ধারণ করছিলেন সাখাওয়াত। এ সময় তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সন্তোষজনক কোনও ব্যাখ্যা দিতে পারেননি। তবে তিনি নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দেন।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আরিফ জানান, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় প্রবেশ করে ছবি ও ভিডিও ধারণের সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কেন তিনি ভিডিও করছিলেন, সে বিষয়ে স্পষ্ট কোনও উত্তর দিতে পারেননি। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোন দেখতে চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান।
পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ধানমন্ডি থানায় নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রতিনিধির নাম
।।