বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের আগে পিচ পাল্টে ফেলার অভিযোগে সমালোচনার ঝড় ওঠে আইসিসির বিরুদ্ধে। একদলকে সুবিধা দিতেই আইসিসি পিচ ফাল্টে ফেলেছিল বলে অভিযোগ করে একাধিক গণমাধ্যম। পরে অবশ্য আইসিসি এটার ব্যাখ্যা দেয়। তবে ফাইনালের আগে এমন কোনো বিতর্ক যেন না আসে সেজন্য আগেভাগেই সতর্ক অবস্থানে আইসিসি।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার দুপুরে বসছে বিশ্বকাপের ফাইনাল। সেখানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রীসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি। তাদের সামনে এটা নিয়ে যেন প্রশ্ন না ওঠে সে জন্য পিচের দেখভাল আরও বাড়িয়ে দিয়েছে আইসিসি।

প্রতিনিধির নাম
।।