বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) চট্টগ্রাম জেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার বিশেষ প্রতিনিধি শহিদুল ইসলাম’কে সভাপতি ও দৈনিক স্বাধীন সংবাদ এর বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবির রাব্বি’কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট “চট্টগ্রাম জেলা শাখা” কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলি সাদিক খান। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করেছেন। এ কমিটির পদ পাওয়া অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক স্বাধীন সংবাদের রিপোর্টার সোহেল মাহমুদ, সহ-সভাপতি পদে দৈনিক পূর্বকোণের মিজানুর রহমান, বাংলাদেশ টুডের রিপোর্টার মহিউদ্দিন সাগর, রাজধানী টিভির স্টাফ রিপোর্টার রুমেন চৌধুরী। এছাড়াও যুগ্ম সম্পাদক পদে বাংলাদেশ টুডের মাজাহারুল ইসলাম রানা, দৈনিক একুশে সংবাদের স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন, দৈনিক সাঙ্গুর দুলাল শিকদার, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমাদের মাতৃভূমির ব্যুরো প্রধান মুরাদ হোসেন বিপ্লব, সহ-সাংগঠনিক সম্পাদক পদে নুরুল আমিন সোহেল, কোষাধক্ষ্য ও দপ্তর সম্পাদক পদে মোশারফ হোসেন মাসুদ, প্রচার সম্পাদক পদে শাহিন আহমেদ, সহ প্রচার সম্পাদক পদেষ মোঃ রাজু শেখ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে মোঃ শাহাদাত হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ঈসা মোহাম্মদ তকি, ধর্ম বিষয়ক সম্পাদক পদে আরিফ হোসেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে শাহরিয়ার সুমন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে মোঃ মনির হোসেন আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে মোঃ জাকির হোসেন, কার্যনির্বাহী সদস্য নাসির উদ্দিন লিটন, রেজাউল করিম, বিল্লাল হোসেন, হেলাল উদ্দিন, জহিরুল ইসলাম বাবলু, নির্বাহী সদস্য মোহাম্মদ রাজিব, মোহাম্মদ সেলিম, মোঃ ফরহাদ উদ্দিন, মোঃ নুরুন্নবী, মোঃ রফিক ফরাজি, ইকবাল হাসান দায়িত্ব পেয়েছেন। এই কমিটি আগামী দুই বছরের জন্য বলবৎ থাকবে।

প্রেস বিজ্ঞপ্তি ।।