রাজধানীর সাভারে অবস্থিত অনন্ত জলিলের ফ্যাক্টরিতে একসময় যেখানে প্রায় ১২ হাজার কর্মী কাজ করতেন, বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৪ হাজারে। এই পরিস্থিতিতে ব্যবসার সংকট কাটাতেই এখন পুরো মনোযোগ দিচ্ছেন তিনি।
ব্যবসার অবস্থা নিয়ে অনন্ত জলিল জানান, অভিনয় নিয়ে এখন কোনো ভাবনাই নেই তার। এমনকি পেন্ডিং থাকা সিনেমার কাজও শেষ করতে পারছেন না।
তার ভাষায়, ‘সিনেমা করলেও সিনেমার জন্য পাগল ছিলাম না। বিজনেস মাইন্ডের হওয়ায় শুটিংয়ের ফাঁকে ব্যবসার খোঁজ নিতাম।
তিনি বলেন, ‘যখন কোনো কাজে সংকট থাকে, সেই কঠিন সময় কাটিয়ে উঠতে আমি সেদিকেই ফোকাস করি। এটা আমার ক্যারেক্টার। এখন ব্যবসা ভালো যাচ্ছে না, এদিকে নজর না দিয়ে সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরও কঠিন অবস্থায় পড়ে যাব।

প্রতিনিধির নাম
।।