চট্টগ্রামের সন্দ্বীপে চাষী মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেডে প্রায় ১৫ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে ভুক্তভোগী গ্রাহকরা মানববন্ধন করেছেন।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকদের দাবি, তারা প্রতিষ্ঠানে কষ্টার্জিত অর্থ জমা রাখলেও দীর্ঘদিন ধরে তা ফেরত পাচ্ছেন না। তারা দ্রুত তদন্ত, ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Screenshot
এদিকে, এই অভিযোগের ঘটনায় আবদুল হালিমকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। মামলার তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে কাজ করছে।
মানববন্ধনে বক্তারা বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভুক্তভোগী গ্রাহকদের আমানত দ্রুত ফেরত দিতে হবে।

জামিল উদ্দিন(সন্দ্বীপ প্রতিনিধি) ।।