thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. বাংলাদেশ

কুয়েত প্রবাসীরা কেন ঝুঁকছেন হুন্ডির দিকে

প্রতিনিধির নাম
১৩ জানুয়ারী ২০২৪, ৯:৩৯ পিএম

Link Copied!

দেশে অর্থ পাঠালে এক ডলারের বিপরীতে প্রবাসীদের দেয়া হয় ১১০ টাকা। একই ডলার কিনতে গেলে তাদের গুনতে হচ্ছে ১২৫ টাকারও বেশি। ডলারের দামের এমন তারতম্যে হতাশ কুয়েত প্রবাসীরা। তারা বলছেন, বিনিময় হারের এই পার্থক্য না কমানো গেলে, বৈধপথে অর্থ প্রেরণে প্রবাসীদের আগ্রহ বাড়বে না। আর তাই, দ্রুত ডলারের দাম সমন্বয়ের দাবি তাদের। সেই সাথে এ পদ্ধতিকে ‘ফাঁকি’ বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রবাসীরা।

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের কারণে সমৃদ্ধ হচ্ছে দেশের রিজার্ভ। অবশ্য অনেক প্রবাসী বৈধপথে রেমিট্যান্স না পাঠিয়ে বেছে নিচ্ছেন হুন্ডিকে। তাদের অভিযোগ, খোলা বাজারের সাথে ব্যাপক তারতম্যের কারণেই বেশিরভাগ প্রবাসী অবৈধপথে অর্থ পাঠানোকেই বেছে নিচ্ছেন। যে ডলার বিভিন্ন চ্যানেলে দেশে পাঠালে প্রবাসীরা পান ১১০ টাকা, তা কিনতে গেলেই গুনতে হয় কমপক্ষে ১২৫ টাকা। আর তাই বেশি অর্থ পাওয়ার আশায় হুন্ডিই পছন্দ তাদের।

এ বিষয়ে এক প্রবাসী বলেন, বাংলাদেশের বিভিন্ন সেক্টর ও খোলাবাজারে ডলারের রেট যেরকম, তার থেকে প্রতি ডলারে ১০ টাকা কম দেয়া হয় প্রবাসীদের। এতে করে প্রবাসীরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সরকারের কাছে অনুরোধ, ডলারের রেট বাংলাদেশের সর্বসাধারণ এবং প্রবাসীদের একই হারে দিলে দেশের রেমিট্যান্স আরও বৃদ্ধি পাবে।

এদিকে, এ প্রক্রিয়াকে ফাঁকি আখ্যা দিয়ে অপর এক তরুণ প্রবাসী জানান, দেশে যেখানে প্রতি ডলার ১২৫ টাকা বিক্রি হচ্ছে, সেখানে সরকার কীভাবে ব্যাংকগুলোকে ১০৯ টাকা ৫০ পয়সা দাম নির্ধারণ করে দিয়েছে। এটা এক ধরনের ফাঁকি। প্রবাসীরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের কাছে জোর দাবি, খুব দ্রুতই সরকার যাতে বেসরকারি সংস্থার সাথে সামঞ্জস্য রেখে ডলারের দাম পুনঃনির্ধারণ করে দেয়।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ