thedailynews.press
ঢাকা শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. বাংলাদেশ

চট্টগ্রাম জেলা পরিষদে ইসমাইলের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির পাহাড়: মসজিদ-মন্দিরের বরাদ্দেও থাবা

প্রতিনিধির নাম
৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৩ পিএম

Link Copied!

নিজস্ব প্রতিবেদক,

চট্টগ্রাম জেলা পরিষদের সেবা মূলক বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে গোপনে অনৈতিক সুবিধা আদায় এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে অফিস সহকারী ইসমাইলের বিরুদ্ধে। বিভিন্ন প্রকল্পের অর্থ ছাড় ও কাজ পাইয়ে দেওয়ার নামে তিনি রীতিমতো ঘুষের বাজার বসিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

​অনুসন্ধান ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন মসজিদ, মন্দির, ইজারাকৃত ঘাট এবং গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের চেক দ্রুত পাস করিয়ে দেওয়ার কথা বলে অফিস সহকারী ইসমাইল নিয়মিত মোটা অঙ্কের ঘুষ লেনদেন করছেন। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন তহবিলের অর্থ ছাড় করাতে গিয়েও ছাড় পাচ্ছেন না উদ্যোক্তারা; সেখানেও তিনি নির্দ্বিধায় কমিশন ও উৎকোচ দাবি করেন।

​ভুক্তভোগীরা জানান, সরকারি সেবা নিতে এসে সাধারণ নাগরিক ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা এই কর্মচারীর নীরব চাঁদাবাজি এবং অনৈতিক দাবির মুখে পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। টাকা না দিলে ফাইল আটকে রাখা কিংবা নানা অজুহাতে ঘোড়ানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জেলা পরিষদের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থায় একজন কর্মচারীর এমন বেপরোয়া দুর্নীতির কারণে স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী ও সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একইসঙ্গে দুর্নীতিগ্রস্ত কর্মচারী ইসমাইলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ