thedailynews.press
ঢাকা বুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
সম্প্রতি গরু ও মহিষের মাংসের সিন্ডিকেটের দেয়াল ভেঙে ৬৫০ টাকায় মাংস বিক্রি করে আলোচনায় এসেছিলেন তরূন উদ্যোক্তা নুর মোহাম্মদ শাহেদ

চট্টগ্রামে ৬৪০ টাকায় গরুর গোশত বিক্রি, গ্রাহক আস্থায় দূরন্ত বাজার

নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল ২০২৪, ৭:২৬ পিএম

Link Copied!

টিডিএন প্রতিবেদনঃঈদের আগে গরুর মাংসের চড়া দামে যখন আবারও ক্রেতাদের কপালে তৈরি হয়েছে চিন্তার ভাজ, এর মাঝে আবারো চট্টগ্রামে ৬৪০ টাকায় প্রতিকেজি গরুর গোশত বিক্রি করে নিন্মবিত্ত ও মধ্যবিত্তদের নজর কাড়ছে নগরীর হালিশহর পোর্টকানেকটিং রোড এলাকার সুপার শপ দুরন্ত বাজার।

মঙ্গলবার ২ এপ্রিল সকালে সুপার শপে ক্রেতাদের সামনে গরু জবাই করে জনপ্রতি সর্বোচ্চ ৩ কেজি করে গরুর মাংস বিক্রি করা হয়।ক্রয়ক্ষমতার মধ্যে থাকায় এ উদ্যোগ কে সাধুবাদ জানান ক্রেতারা।

সম্প্রতি গরু ও মহিষের মাংসের সিন্ডিকেটের দেয়াল ভেঙে ৬৫০ টাকায় মাংস বিক্রি করে আলোচনায় এসেছিলেন তরূন উদ্যোক্তা নুর মোহাম্মদ শাহেদ।গেল সপ্তাহে ও নানা প্রতিবন্ধকতা দূরে ফেলে ৬৪০ টাকায় গরুর গোশত বিক্রি করেছিল।দুরন্ত বাজারের ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ শাহেদ চৌধুরী জানান, রোজায় মানুষ যাতে গরুর মাংস খেতে পারে, সে জন্য দামে এই সুবিধা দেওয়া হয়েছে। ছাড় দিয়ে মাংস তখনই বিক্রি সম্ভব হয়, যখন বেচাকেনা বেশি হয়। কারণ, ছাড়ে মাংস বিক্রি করলে লাভ কম হয়। তবে রমজানে মূল্যছাড় দেওয়ার পর মাংস কিনতে মানুষের আগ্রহ বেড়েছে, ফলে বেড়েছে বেচাবিক্রিও।

বাজারে সিন্ডিকেটের কারণে মানুষ জিম্মি হয়ে আছে। মানুষ যাতে মাংস খেতে পারেন, সেই সামাজিক দায়বদ্ধতা থেকে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান শাহেদ।

প্রতি বছর রমজান এলেই মাংসের দাম বাড়িয়ে দেয় অসাধু ব্যবসায়ীদের সিণ্ডিকেট। ঈদের আগে আরেক দফা বাড়ে।এতে জনসাধারণের নাভিশ্বাস ওঠে। জনগণের দুর্ভোগ কমাতে ৪৫ গরু ও ১৫টি মহিষ সুলভ মূল্যে বিক্রির এই উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।

সিন্ডিকেটের রোষানলে পড়তে হচ্ছে প্রতিনিয়ত তাদেরকে।তবুও মানবিক দিক বিবেচনা করে ক্রেতাদের দ্বোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে পন্য পৌছে দিতে দুরন্ত বাজার সুপার শপে পন্য ক্রয়ে ৫ শতাংশ মূল্যছাড় দেওয়া হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ