সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, এক সময়ের অজানা, রহস্যঘেরা চীন এখন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযাত্রী হয়ে উঠেছে।
তিনি বলেন, পৃথিবীর বহু দেশ ঘুরেছি। কিছুদিন আগে সরকারি সফরে চীন ভ্রমণ করেছি। কিন্তু চীনের সৌন্দর্য দেখে সত্যিকার অর্থেই মুগ্ধ ও অভিভূত হয়েছি। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দেশটির আইনশৃঙ্খলা ব্যবস্থা, মানুষের ব্যবহার ও সময়ানুবর্তিতা আমাকে মুগ্ধ করেছে।