thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. বাংলাদেশ

টানা কয়েকদিন ত্বকে অ্যালোভেরা লাগালে যেসব উপকারিতা

প্রতিনিধির নাম
১০ জুন ২০২৬, ৩:৪৩ এএম

Link Copied!

সৌন্দর্য চর্চায় অ্যালোভেরা বা ঘৃতকুমারী পরিচিত নাম। প্রাকৃতিক উপাদানটি ঘরোয়া রূপচর্চায় ব্যবহার হয়। অনেকের হয়তো জানা নেই, এক সপ্তাহ বা টানা কয়েকদিন যদি কেউ নিয়ম করে ত্বকে অ্যালোভেরা জেল ব্যবহার করেন, তাহলে ত্বকে বেশকিছু দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন আসে। এমনটাই জানানো হয়েছে ‘টিভিনাইনে’র এক প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালোভেরা জেলে প্রায় ৯৯ শতাংশ জলীয় উপাদান থাকে, যা ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা জোগায়। এ কারণে দুই-তিন দিন ব্যবহারের পরই শুষ্ক ও নিস্তেজ ত্বক অনেক বেশি নরম এবং সতেজ দেখায়। এটি ত্বকের প্রাকৃতিক তেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও বেশ কিছু উপকারিতা পাওয়া যায়। যেমন-

ব্রণ প্রতিরোধে

আজকাল শুধু কিশোর-কিশোরীদের নয়, অনেক প্রাপ্তবয়স্কদেরও ব্রণের সমস্যা দেখা দিচ্ছে। অ্যালোভেরাতে থাকা প্রদাহনাশক উপাদান ত্বকের লালচে ভাব ও অস্বস্তি কমাতে সহায়তা করতে পারে। টানা কয়েকদিন অ্যালোভেরা জেল ব্যবহারে ত্বকে বড়সড় পরিবর্তন দেখা যাবে। অ্যালোভেরায় থাকা ‘স্যালিসিলিক অ্যাসিড’ এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান নতুন করে ব্রণ হওয়া রোধ করে। সেই সঙ্গে ব্রণের ফোলা ভাব এবং লালচে ভাব কমাতে সাহায্য করে।

ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে

সারাদিনের ধুলাবালি ও দূষণের কারণে ত্বক অনেক সময় মলিন দেখায়। টানা কয়েকদিন অ্যালোভেরা ব্যবহারে ত্বক আরও সতেজ ও প্রাণবন্ত দেখাতে পারে। এটি ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।

ব্যবহারে সতর্কতা

যদিও অ্যালোভেরা সাধারণত নিরাপদ, তবে সংবেদনশীল ত্বকে কখনও কখনও অ্যালার্জি হতে পারে। তাই প্রথমবার ব্যবহারের আগে অবশ্যই হাতে বা কানের লতির পেছনে ‘প্যাচ টেস্ট’ করে নেয়া ভালো।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ