thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. বাংলাদেশ

নোয়াখালীতে রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

প্রতিনিধির নাম
১১ জুন ২০২৬, ২:৩২ এএম

Link Copied!

নোয়াখালী জেলায় মাদক, কিশোর গ্যাং, গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশে বক্তারা মাদক, সন্ত্রাস, নিষিদ্ধ সংগঠন, গুপ্ত, কিশোর অপরাধ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে সদস্য সচিব হারুনুর রশীদ আজাদের সঞ্চলনায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিন ও পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম কিরনসহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো জানান, নিষিদ্ধ সংগঠনের কিশোর গ্যাং সংস্কৃতি দেশের বিভিন্ন অঞ্চলের মতো নোয়াখালীতেও উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, পারিবারিক অবহেলা এবং নৈতিক শিক্ষার অভাবের কারণে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের ব্যানারের আড়ালে কিশোর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এসব গ্যাংয়ের সদস্যরা চাঁদাবাজি, মারামারি, ছিনতাই, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপরাধে জড়িত হয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।
গুপ্ত ও নিষিদ্ধ সংগঠন বিভিন্ন সময় রাষ্ট্রবিরোধী অপতৎপরতা চালিয়ে দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন ব্যাহত করার চেষ্টা করছে। তারা সামাজিক বিভেদ সৃষ্টি, গুজব ছড়ানো এবং উগ্রবাদী চিন্তাধারা বিস্তারের মাধ্যমে তরুণদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেন তিনি। এসব সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। 

জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাংবিধানিক মূল্যবোধের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র দেশের জনগণ কখনো মেনে নেবে না। যারা রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, একটি নিরাপদ ও উন্নত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়। সমাজের প্রতিটি শ্রেণীপেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং উগ্রবাদবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করতে হবে। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা এবং মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ