thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. বাংলাদেশ

পিডিবির নারী প্রকৌশলী লাঞ্ছিত, অভিযোগে ৪ শ্রমিককে বদলি

প্রতিনিধির নাম
১১ জুন ২০২৬, ২:২৭ এএম

Link Copied!

চট্টগ্রাম: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চট্টগ্রাম কার্যালয়ে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে নিলুফারিন আকতার নামের এক নারী প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ওই নারী প্রকৌশলীকে রক্ষা করতে গেলে এক সহকারী প্রকৌশলী মেহেদী হক-কে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ শ্রমিক নেতাদের বিরুদ্ধে।

এ ঘটনায় চার শ্রমিককে চট্টগ্রাম থেকে বদলি করা হয়েছে। তারা হলেন, প্ল্যান্ট অপারেটর-সি মো. হাফিজুর রহমানকে পাবনায়, লাইনম্যান মো. নুরুন্নবীকে ভোলায়, ইলেকট্রিশিয়ান মো. শফিকুল ইসলামকে সিলেট এবং গাড়িচালক মো. আইয়ুবকে দিনাজপুরে বদলি করা হয়েছে।

নির্বাহী প্রকৌশলী নিলুফারিন আকতার বলেন, সম্প্রতি ‘কাজ নেই মজুরি নেই’ ভিত্তিতে একজন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। কিন্তু সিবিএর নেতারা এর প্রতিবাদ করেন।

তাঁদের মতামত না নিয়ে কেন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে—তা জানতে মঙ্গলবার দুপুরে তাঁর রুমে আসেন ২০-৩০ জন। অবসরপ্রাপ্ত শ্রমিক গাজী আইয়ুবের নেতৃত্বে সিবিএ নেতারা রুমে প্রবেশ করেই চিৎকার-চেঁচামেচি শুরু করেন। বারবার চেষ্টা করেও শান্ত করতে ব্যর্থ হন। একপর্যায়ে তাঁরা দুর্ব্যবহার করতে থাকেন।তিনি বলেন, সহকারী প্রকৌশলী মেহেদী হক সিবিএ নেতাদের শান্ত করতে চাইলে উল্টো তাকে কক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয়। কক্ষের বাইরে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

জানতে চাইলে সিবিএর যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, লোক নিয়োগকে কেন্দ্র করে ম্যাডামের সঙ্গে একটু সমস্যা হয়েছে। তারা আওয়ামী লীগের লোক নিয়োগ দিয়েছেন। এর প্রতিবাদ করেছেন তারা। এখন তাদের চারজনকে বদলি করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ