thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. বাংলাদেশ

বাগেরহাটে কৃষকদল নেতা হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
১১ জুন ২০২৬, ২:৩০ এএম

Link Copied!

বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি বাদল মোড়লের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) ‍দুপুরে বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু,  সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা কৃষকদলের সভাপতি আসাফুদৌলা জুয়েল, বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মাসুদ প্রমুখ।

যারা তাকে হত্যা করেছে দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাগেরহাট অচল করে দিবে।
বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম বলেন, নির্বাচনের আগে ও পরে বারুইপাড়া ইউনিয়নে একটা অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছিল। তারই প্রেক্ষাপটে গতকাল রাতে বাদল মোড়লকে হত্যা করা হয়েছে।
কারা হত্যা করেছে, তা নির্দিষ্ট করে বলা না গেলেও, এটি একটি পরিকল্পিত হত্যা তা নিশ্চিত। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জেলা বিএনপির এই নেতা। 

মঙ্গলবার (০৯ জুন) রাতে বারুইপাড়া থেকে মোটরসাইকেলযোগে ফকিরহাট যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় নিহত হয় কৃষক দল নেতা বাদল মোড়ল। এসময় বারুইপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর গুরুতর আহত আব্দুল্লাহ মোড়ল খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত বাদল মোড়ল আড়পাড়া এলাকার মৃত জাফর মোড়লের ছেলে।

এদিকে ঘটনার একদিন পার হলেও, এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে পুলিশ কাজ করছে এবং আসামিরা অবশ্যই গ্রেপ্তার হবে বলে জানান বাগেরহাট সদর থানার পুলিশ পরিদর্শক মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। আসামিরা অবশ্যই গ্রেপ্তার হবে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ