thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. বাংলাদেশ

বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ২৮ নেতাকে বহিষ্কার

প্রতিনিধির নাম
৩০ জানুয়ারী ২০২৬, ১:৩২ এএম

Link Copied!

জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ আসনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ২৮ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দলের দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি থেকে বহিষ্কৃত দলের বিদ্রোহী  ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে নির্বাচনী কাজে জড়িত থাকার অপরাধে দল থেকে আরও ২৮জনকে দল থেকে বহিষ্কার করা হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের কারণে গতকালকেও সারাদেশের ৩৮ বিএনপি নেতাকে বহিষ্কার করে বিএনপি।

বহিষ্কৃতরা হলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলার ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সালাহ উদ্দিন, মো. শহিদুল ইসলাম শহিদ, সারোয়ার জাহান এমরান, ভালুকা উপজেলা বিএনপির সদস্য মোস্তফিজুর রহমান মামুন, ভালুকা উপজেলা বিএনপির সদস্য ও জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মফিজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আবু সাঈদ জয়েল, নাইমুল করিম জান্নাত।

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জিএম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, থানা বিএনপির সদস্য শামিম আহম্মেদ ঢালি, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি আলী আইয়ুব, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ করিম, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুজ্জামান মন্টু, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল প্রধান, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জা।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ