thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. বাংলাদেশ

বিজয়কে ছেড়ে যাননি তৃষা!

প্রতিনিধির নাম
২৪ জুন ২০২৬, ৮:৫৭ পিএম

Link Copied!

কয়েকদিন ধরেই তামিল চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকা তৃষা কৃষ্ণন ও থালাপতি বিজয়কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছিল নানা আলোচনা। বিশেষ করে বিজয়ের জন্মদিনে তৃষার নীরবতা অনেকের মনে প্রশ্নের জন্ম দেয়। কেউ কেউ তাদের সম্পর্কের সমীকরণ নিয়েও জল্পনা শুরু করেন। তবে শেষ পর্যন্ত একটি পোস্টেই সেই সব গুঞ্জনের জবাব দিলেন তৃষা।

গত ২২ জুন ছিল বিজয়ের ৫২তম জন্মদিন। সেদিন তৃষার পক্ষ থেকে কোনো শুভেচ্ছাবার্তা না আসায় ভক্তদের একাংশের মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ দাবি করতে থাকেন, তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

তবে জন্মদিনের একদিন পরই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তৃষা। ছবিতে জন্মদিনের কেকের পাশে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুজনকে।

ছবির ক্যাপশনে তৃষা লিখেছেন, “যিনি সবকিছু সার্থক করে তোলেন, তাকে জন্মদিনের শুভেচ্ছা।”

তৃষার এই বার্তা প্রকাশের পর ভক্তদের অনেকেই মনে করছেন, তাদের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছিল, তার কোনো ভিত্তি নেই। বরং অভিনেত্রীর এই শুভেচ্ছাবার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তৃষা ও বিজয় এর আগে ঘিল্লি, থিরুপাচি, আধি, কুরুভি এবং সর্বশেষ দ্য গ্রেটেস্ট অব অল টাইম ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। পর্দায় তাদের রসায়ন বরাবরই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ফলে ব্যক্তিগত কিংবা পেশাগত—দুই ক্ষেত্রেই এই দুই তারকাকে ঘিরে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি দুই তারকার কেউই। তবে বিজয়ের জন্মদিন উপলক্ষে তৃষার সর্বশেষ পোস্টকে অনেকেই সেই গুঞ্জনের জবাব হিসেবেই দেখছেন। অনেক ভক্তের মতে, এই বার্তাই প্রমাণ করে—বিজয়কে ছেড়ে যাননি তৃষা।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ