টিডিএন প্রতিবেদন:প্রতীক বরাদ্দের পর থেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা। প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে।
গ্রামের অলিগলি, দোকানপাট ও সড়কে শোভা পাচ্ছে প্রার্থীদের ব্যানার-ফেষ্টুন। অন্য প্রার্থীদের মতো নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী গরীব মেহনতী মানুষের পরম বন্ধু আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ ও।
শুক্রবার (১৭ মে) দুপুরে বরকল ইউনিয়নে নেতাকর্মীদের সঙ্গে জসিম উদ্দিন আহমেদ যোগ দেন প্রচারণায়। ভোটারদের কাছে লিফলেট বিতরণ করে মোটর সাইকেল প্রতীকে ভোট চান।
এ সময় তিনি বলেন,সবধরণের ভয়ভীতি উপেক্ষা করে দুর্নীতি মুক্ত উপজেলা বিনির্মাণে ভোট প্রয়োগের বিকল্প নেই।জনগণ ই আমার মূল প্রাধান্য। আল্লাহ আমাকে যথেষ্ট সম্পদ দিয়েছেন।এখন মূল লক্ষ্য আপামর মানুষের কল্যাণে কাজ করা।তারাই আমার মূল শক্তি।
আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের উপজেলা পরিষদ এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ৭ জন প্রার্থী প্রতীক নিয়ে আজ থেকে মাঠে লড়বেন। প্রসঙ্গত, আগামী ২৯ মে সকাল হতে বিকাল পর্যন্ত চন্দনাইশ উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ৬৮টি ভোট কেন্দ্রের ৪৪১টি ভোট কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ১ লক্ষ ১ হাজার ৫ শত ৫১ জন পুরুষ ও ৯০ হাজার ৫৬ জন মহিলাসহ মোট ১ লক্ষ ৯১ হাজার ৬ শত ৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে চেয়ারম্যান, ও ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করবেন।