thedailynews.press
ঢাকা বুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
চট্টগ্রামের পাহাড়তলীতে চালের আড়তকে দেড় লাখ টাকা জ‌রিমানা

রেশনের চাল ব্রান্ডের বস্তায় মোড়কজাত করে বিক্রি করতো খাজা ভান্ডার

নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২৪, ৭:০২ পিএম

Link Copied!

দীর্ঘদিন ধরে রেশনের চাল সংরক্ষণ করে মেসার্স আশুগঞ্জ ট্রেডার্স, চিংড়ি মাছ মার্কা ও আপেল প্রিমিয়ামসহ একাধিক ব্রান্ডের বস্তায় মোড়কজাত করে স্থানীয় বাজার ও পাইকারীভাবে বিক্রি করতো চট্টগ্রামের হাজী ক্যাম্পের বিপরীতে অবস্থিত মেসার্স খাজা ভান্ডার নামক চালের এ আড়তটি।তবে কথায় আছে চোরের দশদিন তো গেরস্তের একদিন। এসব বিষয় কঠোর নজরদারি করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই।

আজ শুক্রবার (১৫ ন‌ভেম্বর) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন এলাকায় মেসার্স খাজা ভান্ডারের চালের গুদামে এনএসআই চট্টগ্রাম মেট্টো শাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পাহাড়তলী থানা পুলিশের সমন্বয়ে অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আনিসুর রহমান, রানা দেব নাথ ও ভোক্তা‌ধিকার কর্মকর্তাসহ অন্যান্যরা।

অভিযা‌নে উক্ত প্রতিষ্ঠানটি রেশনের চাল সংরক্ষণ করে মেসার্স আশুগঞ্জ ট্রেডার্স, চিংড়ি মাছ মার্কা ও আপেল প্রিমিয়ামসহ একাধিক ব্রান্ডের বস্তায় মোড়কজাত করে স্থানীয় বাজার ও পাইকারীভাবে বিক্রি করতো প্রমাণ মিলে।

এছাড়াও অভিযান চলাকালীন বিভিন্ন প্যাকেট/বস্তায় চালের ওজনর কারচুপির করার অভিযোগের প্রেক্ষিতে মেসার্স খাজা ভান্ডারের প্রোপাইটর মো. শাহাবুদ্দিনকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মালিকপক্ষকে মৌলিক সতর্কতাসহ লিখিত কারণ দর্শানোর নির্দেশনা দেয়া হয় এবং বিভিন্ন ব্র্যান্ডে মোড়কজাতকৃত বস্তা নষ্ট করা হয়।

এআর

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ