সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া থাকবে শুষ্ক। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।