thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. বাংলাদেশ

সাংবাদিকদের ওপর হামলা, দুই মাস পার হলেও প্রতিবেদন জমা দেয়নি ঢাবির তদন্ত কমিটি

প্রতিনিধির নাম
২৫ জুন ২০২৬, ৯:৩৬ পিএম

Link Copied!

রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও প্রতিবেদন জমা দেয়নি। যদিও কমিটি গঠনের পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ২৩ এপ্রিল ফেসবুকে শিবির নেতার একটি ‘অশালীন পোস্ট’ সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে শাহবাগ থানা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই সময় ছাত্রদল নেতাকর্মীরা থানাটি ঘেরাও করেন। এ সময় সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) অন্তত ১০ জন সদস্য ছাত্রদল নেতাকর্মীদের হামলার শিকার হন। পরবর্তীতে সেখানে ছাত্রদল, শিবির এবং ডাকসু নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

গত ২৭ এপ্রিল ৪ জনকে প্রত্যক্ষ হামলাকারী, ৯ জনকে উস্কানীদাতা এবং হামলাকারীদের সাথে উপস্থিতি ৬ জনকে অভিযুক্ত করে তদন্ত কমিটি বরাবর অভিযোগপত্র দায়ের করে ঢাবি সাংবাদিক সমিতি। এছাড়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে হামলার ঘটনায় উসকানিদাতা, হামলাকারী নেতাকর্মীদের শনাক্ত করে ডকুমেন্টারি প্রকাশ করে সংগঠনটি।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ