বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে নির্বাচনের ব্যাপারে আমাদের খুবই সিরিয়াস থাকতে হবে। কারণ, এ নির্বাচন আমাদের দিক নির্দেশনা দেবে—আগামীতে দেশ কোনো দিকে পরিচালিত হবে। আমরা যদি আমাদের প্রত্যাশিত কাঙ্খিত লক্ষে দেশকে নিয়ে যেতে চাই অবশ্যই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে। এজন্য ১২ তারিখের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।