তামান্না শুরু করেছেন নতুন ফাইন জুয়েলারি ব্র্যান্ড- ‘তামান্না ফাইন জুয়েলারি’। এই ব্র্যান্ডের ফাউন্ডার এবং ক্রিয়েটিভ লিড হিসেবে কাজ করছেন অভিনেত্রী নিজেই।
তিনি জানান জুয়েলারি বা অলংকার তার সবসময়ই ভীষণ পছন্দের। কিন্তু সবসময়ই তার মাথায় উপলক্ষের বিষয়টা ঘুরপাক খেত।
নায়িকার মতে, জুয়েলারি হবে এমন যা একজন মানুষের ব্যক্তিত্বের অংশ হবে, তার মনের ভাব প্রকাশ করবে, আর যা একজন মানুষকে পরিপূর্ণ অনুভব করাবে।
কোন উপলক্ষ ছাড়া জুয়েলারি প্রেমীদের জন্য নিত্যদিনের স্টাইলের জন্যই নায়িকা তামান্না ভাটিয়া এবং বাবা সন্তোশ ভাটিয়ার এই যৌথ উদ্যোগ। ডিজাইন, প্রোডাকশন এবং রিটেইল সামলাচ্ছেন নিজেরাই।