আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ৫ হাজার ৯৬০ জন কারাবন্দি কয়েদি ও হাজতি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দেশের ৭৫টি কারাগারে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রস্তাবনায় সাড়া দেওয়া যেসব বন্দি ভোট দেবেন তাদের মধ্যে রয়েছেন মামলাধীন হাজতি ও দণ্ডপ্রাপ্ত কয়েদিরা। পাশাপাশি মোট ভোটার সংখ্যার মধ্যে কয়েকজন নারী বন্দিও রয়েছেন। এ ছাড়া কারাবন্দি ভোটারদের মধ্যে আছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও।
গত ২০২৪ সালে ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও তার শরিক দলগুলোর সাবেক এমপি-মন্ত্রীরাও কারাবন্দি অবস্থায় ভোটার হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননসহ আরও অনেকে।