thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. বাংলাদেশ

যুবদল নেতাকে গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা

প্রতিনিধির নাম
১০ জুন ২০২৬, ৩:৩১ এএম

Link Copied!

ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবদলের এক নেতাকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এর আগে তাঁকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। গাজীপুর সদরের ভাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুর এলাকায় গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাব্বির আহমেদ শামীম ইউনিয়ন যুবদলের ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক।

এ ঘটনায় জমির মালিক টাইলস ব্যবসায়ী নূরুদ্দিন খন্দকার জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, গত রোববার বিকেলে জমিতে বালু ভরাটের কাজ চলাকালে শামীম ও তাঁর কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা খোকনকে প্রাণনাশের হুমকি দেন এবং টাকা না দিলে জমিতে কোনো ধরনের উন্নয়নকাজ করতে দেওয়া হবে না বলে জানান। গতকাল সকালে ফের শামীম ও তাঁর সহযোগীরা গিয়ে চাঁদা দাবি করেন। এক পর্যায়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা খোকনের ওপর হামলা চালান। পরে স্থানীয়রা শামীমকে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখেন।

যুবদল নেতা সাব্বির আহমেদ শামীম অভিযোগ অস্বীকার করে বলেন, বালু ভরাটের কাজ তাদের জমির ওপর দিয়ে পরিচালিত হচ্ছিল। সে কারণে তিনি বাধা দিয়েছেন। চাঁদা দাবির অভিযোগ ঠিক নয়। ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বলেন, বিষয়টি আমরা শুনেছি। সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কর বলেন, অভিযুক্ত শামীমকে উদ্ধারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চাঁদা না পেয়ে হামলা স্বেচ্ছাসেবক দল নেতার
মুন্সীগঞ্জের শ্রীনগরে চাঁদা না পেয়ে নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি ও তাঁর দুই সহযোগী। গতকাল বিকেলে শ্রীনগর ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, ব্যবসায়ী নজরুল ইসলামের কাছে সম্প্রতি রনি এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি কিছু টাকা দিলেও বাকি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাঁর ওপর ক্ষিপ্ত হন। গতকাল বিকেলে শ্রীনগর বাজারে ফয়সাল আহমেদ রনি, মেহেদী হাসান জিকি ও শাওনসহ আরও কয়েকজন তাঁকে ঘিরে ধরে হামলা চালায়।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ