thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. বাংলাদেশ

ভেঙে গেল তারকা দম্পতির নয় বছরের সংসার

প্রতিনিধির নাম
১০ জুন ২০২৬, ৯:৩৭ পিএম

Link Copied!

নয় বছরের দাম্পত্যে ইতি টানলেন ভারতের টেলিভিশন জগতের পরিচিত মুখ হুনার হালি এবং ময়াঙ্ক গান্ধী। গেল ৯ জুন আদালত তাদের বিবাহবিচ্ছেদের মামলার চূড়ান্ত রায় দেয়।

আদালত যখন বিচ্ছেদের নির্দেশ দেয়, হুনার ধারাবাহিক ‘রিমঝিম: ছোটি উমর বাদা সাফার’-এর শুটিং করছিলেন। শুটিংয়ে ব্যস্ত থাকায় সঙ্গে সঙ্গে ফোন দেখতে পারেননি।

পরে শট শেষ করে তার আইনজীবীরা তাকে জানান যে আদালত তাদের বিবাহবিচ্ছেদ মঞ্জুর করেছে। 

খবর জানার পরেই কান্নায় ভেঙে পড়েন হুনার।

সেটের সবাই মিলে তাকে সামলান। হুনারের আইনজীবী রুগবেদ মোরে সংবাদমাধ্যমকে জানান, আদালত তার মক্কেলের আবেদন মঞ্জুর করেছে। বিচ্ছেদ সংক্রান্ত সমস্ত আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। 

তিনি আরো বলেন, ডিভোর্স মামলায় যেমনটা সাধারণত হয়ে থাকে, তেমনই কিছু সমঝোতার বিষয় ছিল। যেগুলো মেটানোর পরেই বিচ্ছেদের প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হয়েছে।

২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হুনার এবং মায়াঙ্ক। একসময় টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় দম্পতি হিসেবে পরিচিত ছিলেন তারা। তবে সময়ের সঙ্গে সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে।

এর আগে এক সাক্ষাৎকারে হুনার জানিয়েছিলেন, তাদের বিচ্ছেদ হলেও সম্পর্ক বজায় রাখবেন।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ