thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. বাংলাদেশ

পুলিশের জন্য কেনা হচ্ছে ২১২ পিকআপ, ব্যয় ১৮২ কোটি ৩২ লাখ টাকা

প্রতিনিধির নাম
১১ জুন ২০২৬, ২:১৯ এএম

Link Copied!

বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রম অব্যাহত রাখা ও আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ২১২টি ডাবল কেবিন পিকআপভ্যান কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ পিকআপগুলো সরবরাহ করবে।বুধবার (১০ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।

এতে সভার সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা সূত্রে জানা যায়, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রম অব্যাহত রাখা ও আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এসব পিকআপ ক্রয় করা প্রয়োজন। এ বিষয়ে অর্থ বিভাগের সম্মতি গ্রহণ করা হয়েছে।
পরবর্তীতে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ২১২টি পিকআপ ক্রয়ের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ‘প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে দরপ্রস্তাব চাওয়া হলে প্রতিষ্ঠানটি প্রস্তাব দাখিল করে। টিইসি কর্তৃক প্রস্তাবটি গ্রহণযোগ্য বিবেচিত হয়। প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশকৃত গ্রহণযোগ্য দরদাতা প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিকআপগুলো সরবরাহ করবে। এতে ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ টাকা। 

২০২৪ সালে তৎকালীন সরকার উৎখাত আন্দোলনের রোষানলে পুলিশের বিপুল সংখ্যক যানবাহন ধ্বংস করা হয়। এর ফলে পুলিশের মুভমেন্ট ও আইন-শৃঙ্খলা রক্ষায় জটিলতা সৃষ্টি হয়। এসব গাড়ি পুলিশের কাজে সহায়ক ভূমিকা রাখবে।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ