thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. বাংলাদেশ

পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যা ‘১০০ দিনে ৬০৫ খুন’, অধিকাংশ হত্যাকাণ্ড ব্যক্তিগত বিরোধে

প্রতিনিধির নাম
১১ জুন ২০২৬, ২:২১ এএম

Link Copied!

দেশে ১০০ দিনে ৬০৫টি খুনের ঘটনা ঘটেছে-ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নিজেদের পরিসংখ্যান ও বিশ্লেষণ তুলে ধরে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

সোমবার (৮ জুন) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়।

পুলিশ বলেছে, প্রকাশিত প্রতিবেদনে হত্যাকাণ্ডের কারণভিত্তিক বিশ্লেষণ ও প্রেক্ষাপট যথাযথভাবে উপস্থাপন না করায় ঘটনাগুলোর প্রকৃত চিত্র আড়ালে থেকে গেছে।

পুলিশের সংরক্ষিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ ও এপ্রিল এই দুই মাসে সারা দেশে মোট ৬০৫টি হত্যা মামলা নথিভুক্ত হয়েছে।

এসব ঘটনার মধ্যে ৩৩৬টি বা ৫৫ দশমিক ৫ শতাংশ হত্যাকাণ্ড ঘটেছে পূর্বশত্রুতার জেরে। এছাড়া পারিবারিক কলহের কারণে ১৪৬টি (২৪ দশমিক ১ শতাংশ), সম্পত্তি ও অর্থনৈতিক বিরোধে ৬৯টি (১১ দশমিক ৪ শতাংশ), আকস্মিক সংঘর্ষ বা আঘাতে ১৯টি (৩ দশমিক ১ শতাংশ), আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৯টি (১ দশমিক ৫ শতাংশ), ছিনতাইকারীদের হাতে ৬টি (১ শতাংশ), প্রেম বা পরকীয়াজনিত কারণে ৫টি (০ দশমিক ৮ শতাংশ) এবং রাজনৈতিক কারণে মাত্র ৩টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
পুলিশের মতে, এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে অধিকাংশ হত্যাকাণ্ড ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক বিরোধের কারণে ঘটেছে। রাজনৈতিক কারণে সংঘটিত হত্যাকাণ্ড মোট ঘটনার মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ।

প্রকাশিত সংবাদগুলোর বিষয়ে পুলিশের প্রথম পর্যবেক্ষণ হলো, ৬০৫টি হত্যাকাণ্ডের সংখ্যাকে ‘অস্বাভাবিক বৃদ্ধি’ হিসেবে উপস্থাপনের মতো পর্যাপ্ত তথ্যভিত্তিক ভিত্তি নেই।

পুলিশের দীর্ঘমেয়াদি পরিসংখ্যান অনুযায়ী, গত এক দশকে দেশে প্রতি বছর হত্যা মামলার সংখ্যা তিন হাজার থেকে সাড়ে চার হাজারের মধ্যে ওঠানামা করেছে। সেই হিসাবে দুই মাসে ৬০৫টি হত্যাকাণ্ডকে বার্ষিক হারে হিসাব করলে সংখ্যা দাঁড়ায় প্রায় ৩ হাজার ৬৩০, যা দীর্ঘমেয়াদি গড় প্রবণতার মধ্যেই রয়েছে।

দ্বিতীয়ত, জনসংখ্যার অনুপাতে অপরাধের হার বিবেচনায় নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছে পুলিশ। প্রায় ১৮ কোটি জনসংখ্যার দেশে দুই মাসে প্রতি এক লাখ মানুষের বিপরীতে হত্যার হার দাঁড়ায় প্রায় ০ দশমিক ৩৪। পুলিশের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ডে এ হার তুলনামূলকভাবে কম। ফলে শুধু মোট সংখ্যা তুলে ধরলে পরিস্থিতি সম্পর্কে অসম্পূর্ণ ধারণা তৈরি হতে পারে।

তৃতীয়ত, হত্যাকাণ্ডের কারণভিত্তিক শ্রেণিবিন্যাস উপেক্ষা করে সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করলে প্রকৃত চিত্র পাওয়া যায় না। কারণ অধিকাংশ ঘটনাই ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক কলহ কিংবা অর্থনৈতিক বিরোধের ফল।

এ ছাড়া পুলিশের মতে, প্রকাশিত প্রতিবেদনে পূর্ববর্তী সময়ের সঙ্গে তুলনামূলক পরিসংখ্যান উপস্থাপন করা হয়নি। একই সময়ের অতীত তথ্য বিবেচনায় না এনে বর্তমান পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ হিসেবে আখ্যায়িত করা পদ্ধতিগতভাবে অসম্পূর্ণ।

মামলা নথিভুক্তির বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছে পুলিশ। তাদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর অপরাধসংক্রান্ত অভিযোগ ও মামলা গ্রহণ এবং নথিভুক্ত করার ক্ষেত্রে পুলিশ আরও সক্রিয় ভূমিকা পালন করছে। এটি আইন প্রয়োগকারী সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির প্রতিফলন, যা অপরাধ বৃদ্ধির সমার্থক নয়।

সার্বিক বিশ্লেষণে পুলিশ বলেছে, আলোচিত ৬০৫টি হত্যাকাণ্ডের অধিকাংশই ব্যক্তিগত ও সামাজিক বিরোধজনিত। দীর্ঘমেয়াদি প্রবণতা, জনসংখ্যাভিত্তিক হার এবং কারণভিত্তিক শ্রেণিবিন্যাস বিবেচনায় নিলে সংখ্যাটিকে অস্বাভাবিক বা ব্যতিক্রমধর্মী বৃদ্ধি হিসেবে দেখার সুযোগ সীমিত।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ