thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. বাংলাদেশ

নাটোরের সিংড়ায় বৃদ্ধা মাকে শ্বাসরোধে হত্যা: লাশ গুমের ঘটনায় গ্রেপ্তার ছেলে ও নাতি

প্রতিনিধির নাম
১১ জুন ২০২৬, ২:২৮ এএম

Link Copied!

নাটোরের সিংড়ায় পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন মা মারিয়া বেগম ওরফে শরিফাকে (৭৫) গলা টিপে হত্যার অপরাধ ঢাকতে মরদেহ বস্তাবন্দী করে টয়লেটের গর্তে ফেলে দিয়েছিল ঘাতক ছেলে। পরবর্তীতে ডোবায় ফেলে দেওয়ার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

এই ঘটনায় জড়িত অভিযুক্ত ছেলে মো. জনাব আলী (৫৫) ও লাশ গুমের কাজে সহায়তাকারী নাতি আল আমিনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১০ জুন) দুপুরে সিংড়া থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরিফুল হক এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া গ্রামে দীর্ঘ দিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। গত ২৩ মে বাড়ির সীমানায় টয়লেটের গর্ত খোঁড়া নিয়ে বড় ছেলে শহিদুল ইসলাম ও মেজ ছেলে জনাব আলীর মধ্যে বাকবিতণ্ডা হয়।

বৃদ্ধা মা মারিয়া বেগম বড় ছেলের পক্ষ নেওয়ায় জনাব আলী চরম ক্ষুব্ধ হন। এই ক্ষোভের বশেই ২৫ মে রাত ৯টার দিকে তিনি নিজ মাকে গলা টিপে হত্যা করেন।
 
হত্যার পর অপরাধ লুকাতে মরদেহ প্রথমে বাড়ির টয়লেটের গর্তে ফেলে স্লাব দিয়ে ঢেকে রাখা হয়। ১০ দিন পর মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়ালে, ঘাতক ছেলে জনাব আলী তার নিজের ছেলে আল আমিনের সহায়তায় মরদেহটি বস্তাবন্দী করে গভীর রাতে বাড়ির পাশের কচুরিপানার ডোবায় ফেলে দেন।

গত ৬ জুন নিহতের মেয়ে মর্জিনা বেগম মায়ের নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ রহস্য উদঘাটনে তৎপর হয়। ৯ জুন পুলিশ ওই ডোবা থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এরপর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ঘাতক ছেলে জনাব আলী হত্যার দায় স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী ছেলে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক বলেন, পারিবারিক বিরোধের জেরে অত্যন্ত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে পুলিশের নিবিড় ও দ্রুত তদন্তের মাধ্যমে আমরা ঘটনার মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি। আসামিদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিংড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম।

এদিকে পারিবারিক সম্পর্কের এমন অবক্ষয় ও বৃদ্ধা মায়ের প্রতি নিষ্ঠুরতা স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। একজন মা যেখানে সন্তানের নিরাপদ আশ্রয় হওয়ার কথা, সেখানে নিজ সন্তানের হাতে মায়ের এমন করুণ পরিণতি বিবেকবান মানুষকে স্তম্ভিত করে তুলেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর আইনশৃঙ্খলা বাহিনী।

নিহতের মেয়ে মর্জিনা বেগমের দায়ের করা মামলায় গ্রেপ্তার বাবা ও ছেলেকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ