বুধবার (১০ জুন) দুপুরে বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।
মঙ্গলবার (০৯ জুন) রাতে বারুইপাড়া থেকে মোটরসাইকেলযোগে ফকিরহাট যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় নিহত হয় কৃষক দল নেতা বাদল মোড়ল। এসময় বারুইপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর গুরুতর আহত আব্দুল্লাহ মোড়ল খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত বাদল মোড়ল আড়পাড়া এলাকার মৃত জাফর মোড়লের ছেলে।
এদিকে ঘটনার একদিন পার হলেও, এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে পুলিশ কাজ করছে এবং আসামিরা অবশ্যই গ্রেপ্তার হবে বলে জানান বাগেরহাট সদর থানার পুলিশ পরিদর্শক মো. জসিম উদ্দিন।
তিনি বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। আসামিরা অবশ্যই গ্রেপ্তার হবে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।