thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. বাংলাদেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘কার্ড’ পেয়ে আলোচনায় আসা কৃষক কবির হোসেন মারা গেছেন

প্রতিনিধির নাম
২৪ জুন ২০২৬, ২:৪৯ এএম

Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ‘কৃষক কার্ড’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা টাঙ্গাইল সদর উপজেলার কৃষক কবির হোসেন মারা গেছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্না…রাজিউন)। তার বয়স হয়েছিল ৫০ বছর।

কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, কবির হোসেন ছিলেন একজন পরিশ্রমী ও আত্মমর্যাদাবোধসম্পন্ন কৃষক। কৃষিকে সম্মানজনক পেশা হিসেবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং কৃষকের জীবন-বাস্তবতা মানুষের সামনে উপস্থাপনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ কৃষক ও পরিচিত মুখকে হারালো।

প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সমকালকে বলেন, টাঙ্গাইলের কৃষি কর্মকর্তাদের কাছ থেকে তিনি কবির হোসেনের মৃত্যুর খবর পেয়েছেন। মঙ্গলবার রাতে বোনের বাড়িতে অবস্থানকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তার মৃত্যু হয়।

কবির হোসেন টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারাটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। সম্প্রতি টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কৃষি সহায়তা ও কৃষক কার্ড বিষয়ে দেওয়া সেই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনার বিষয় হয়ে ওঠে।

তবে ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারও ছড়ানো হয়। কেউ কেউ দাবি করেন, তিনি প্রকৃত কৃষক নন। পরে সাংবাদিক ও কৃষি বিভাগের কর্মকর্তারা তার বাড়ি ও কৃষিজমি পরিদর্শন করে তাকে একজন সক্রিয় কৃষক হিসেবে নিশ্চিত করেন। এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ব্যবহার করে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়।

প্রতিমন্ত্রীর শোক বার্তায় জানানো হয়, সম্প্রতি তিনি প্রধানমন্ত্রীর নিকট থেকে কৃষক কার্ড গ্রহণের মাধ্যমে দেশব্যাপী আলোচনায় আসেন। পরবর্তী সম্প্রতি প্রশাসনিক তদন্তে তিনি একজন প্রকৃত প্রান্তিক কৃষক হিসেবে স্বীকৃতি লাভ করেন।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ