thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. রাজনীতি

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
২৪ জুন ২০২৬, ৮:৪৫ পিএম

Link Copied!

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক, মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হয়েছে।

গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দাবি করলেও মহানগর যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে—বাদী খোকন যুবদলের কোনও স্তরেরই সদস্য নন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুন বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রুপ এবং মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। অভিযোগে বলা হয়েছে, একটি ইউটিউব ভিডিওতে সংসদ সদস্যের দাড়ি, টুপি ও পোশাক নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করা হয়েছে। এছাড়া একটি ফেসবুক আইডি থেকে তার ছবি ব্যবহার করে তাকে ‘গুপ্ত আওয়ামী লীগ নেতা’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে পোস্ট দেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়—মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে সংসদ সদস্যের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।

এদিকে মামলাটি ঘিরে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা। কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, জালাল আহমেদ খোকন তালুকদার যুবদলের দায়িত্বশীল কোনও নেতা নন। তিনি পূর্বে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত একজন ব্যক্তি কীভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা করেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। মুফতি ফয়জুল করীম একজন শ্রদ্ধেয় নেতা এবং বিগত সরকারের সময়ে নির্যাতনের শিকার ছিলেন।

একই ধরনের বক্তব্য দিয়েছেন কুমিল্লা মহানগর যুবদলের সদস্যসচিব রোমান হাসান। তিনি বলেন, জালাল আহমেদ খোকন তালুকদার যুবদলের কেউ নন। তিনি আগে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এ বিষয়ে কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এম এম বিলাল হোসাইন বলেন, মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করি। বিষয়টি আমরা আইনগতভাবে মোকাবিলা করবো।

এ ব্যাপারে জালাল আহমেদ খোকন তালুকদার বলেন, ‘আমার নেতা মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে বলেই আমি মামলা করেছি। আমি যে যুবদল কমিটিতে আছি, সেটি এমপি মনিরুল হক চৌধুরীর ঘোষিত কমিটি, এটি কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কমিটি নয়।’

মামলা গ্রহণের বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে মামলাটি গ্রহণ করা হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, যে কেউ আইনের আশ্রয় নিয়ে মামলা করতে পারেন। এটি পদ-পদবির বিষয় নয়। অভিযোগ যাচাই-বাছাই করেই মামলাটি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ