thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. বাংলাদেশ

জিনের বাদশা পরিচয়ে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
২৫ জুন ২০২৬, ৯:১২ পিএম

Link Copied!

সিরাজগঞ্জে অনলাইন অ্যাপসে বেশি মুনাফার প্রলোভন এবং ‘জিনের বাদশা’ সেজে শতাধিক গ্রাহকের প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. আব্দুল হামিদ নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ। এর আগে, সোমবার (১ জুন) রাতে সলঙ্গা থানার বনবাড়ীয়া গ্রামে অভিযান কাটিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা যায়, গ্রেপ্তার আব্দুল হামিদ প্রথমে ‘ইকো ভোল্ট’ নামে একটি সোলার প্রকল্পের অ্যাপসে বিনিয়োগের কথা বলে স্থানীয়দের আকৃষ্ট করেন। পরবর্তীতে অধিক মুনাফার লোভ দেখিয়ে ‘সিইএফ’ নামে আরেকটি ভুয়া অনলাইন অ্যাপসে বিনিয়োগ করতে বাধ্য করেন। এভাবে বিভিন্ন সময়ে নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। একপর্যায়ে অ্যাপসগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে গ্রাহকরা তাদের প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন।

এই চক্রের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হওয়া সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের মমতাজ বেগম নামে এক ভুক্তভোগী নারী গত ১ জুন বাদী হয়ে সদর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলার পরেই তৎপরতা শুরু করে পুলিশ। সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সলঙ্গা থেকে হামিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ট্যাব, একটি স্মার্টফোন এবং বিভিন্ন ধরনের প্রচারপত্র জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদ গ্রাহকদের অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ জানান, ডিজিটাল এই প্রতারণার পাশাপাশি আব্দুল হামিদ ‘Hamkail Moakael’ নামের একটি টেলিগ্রাম আইডি ব্যবহার করে ‘জিনের বাদশা’ সেজেও সাধারণ মানুষকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ