thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. বাংলাদেশ

পুলিশ পরিচয়ে অপহরণ করিয়ে অর্থ আদায়ের অভিযোগ ব্যবসায়ীর, অস্বীকার কৃষক দল নেতার

প্রতিনিধির নাম
২৫ জুন ২০২৬, ৯:৫৭ পিএম

Link Copied!

নারায়ণগঞ্জে পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তির মাধ্যমে অপহরণ করে নগদ তিন লাখ টাকা ও পাঁচ লাখ টাকার একটি চেক আদায়ের অভিযোগ করেছেন জমি ব্যবসায়ী দেলোয়ার হোসেন দিলু। এ ঘটনায় ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমানের বিরুদ্ধে অভিযোগ তুলে তার বিচার দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন দেলোয়ার হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পর জুয়েল আরমানসহ স্থানীয় কয়েকজন বিএনপি নেতা তার কাছে চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত একটি মামলায় জড়ানো হয় বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য ২০২৪ সালের ২৩ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন বলেও জানান দেলোয়ার।

সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন বলেন, গত ২০ মে রাত সাড়ে ৮টার দিকে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তক্কার মাঠ এলাকায় জুয়েল আরমানের ফার্মেসির সামনে অবস্থান করছিলেন। এ সময় ফতুল্লা থানার পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারী তিন ব্যক্তি তাকে তুলে নিয়ে যান। পরে তাকে থানায় না নিয়ে একটি মাজারসংলগ্ন গলিতে গাড়ির মধ্যে রাখা হয়

তার দাবি, প্রায় আধা ঘণ্টা পর তাকে ডিআইটি মাঠ এলাকায় নিয়ে গিয়ে অন্য একটি সাদা রঙের গাড়িতে তোলা হয়। সেখানে জুয়েল আরমানের নেতৃত্বে কয়েকজন তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে তার কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়।

দেলোয়ার আরও বলেন, আলোচনার একপর্যায়ে তিনি আট লাখ টাকা দিতে সম্মত হন। তার পরিচিত এক ব্যবসায়ীর মাধ্যমে বাসা থেকে টাকা ও চেক এনে নগদ তিন লাখ টাকা এবং পাঁচ লাখ টাকার একটি চেক অভিযুক্তদের দেওয়া হয়। এরপর রাত সাড়ে ১১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জুয়েল আরমান। তিনি সমকালকে বলেন, অপহরণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তার দাবি, প্রায় ছয় মাস আগে দেলোয়ার হোসেন দিলুর কাছে একটি জমি বিক্রির জন্য আট লাখ টাকা বায়না নিয়েছিলেন। ওই সময় দেলোয়ার তাকে তিন লাখ টাকা নগদ এবং পাঁচ লাখ টাকার একটি চেক দেন। পাঁচ লাখ টাকার ওই চেক পরে ব্যাংকে ডিজঅনার হয়। জমি লেনদেনসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই এ অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ