thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

প্রতিনিধির নাম
২৭ জুন ২০২৬, ১০:৪৯ পিএম

Link Copied!

মধ্যপ্রাচ্য সংকটের জেরে বিশ্ববাজারে জ্বালানি ও সারের লাগামহীন মূল্য বৃদ্ধি এবং সরবরাহ সংকট মোকাবিলায় বাংলাদেশকে ১ দশমিক ১ বিলিয়ন (১১০ কোটি) মার্কিন ডলারের জরুরি ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, ক্ষুদ্র চাষিদের সুরক্ষা দেয়া এবং কর্মসংস্থান টিকিয়ে রাখতে দুটি পৃথক প্রকল্পের আওতায় এই অর্থ অনুমোদন করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৬ জুন) ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে এই ঋণের অনুমোদন দেয়া হয়। সংস্থার বাংলাদেশ ও ভুটান বিষয়ক ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে বলেন, মধ্যপ্রাচ্য সংকটের কারণে খাদ্য, সার ও জ্বালানির দাম বৃদ্ধি এবং সংকুচিত রাজস্ব খাতের কারণে বাংলাদেশের অর্থনীতি গভীর সংকটে পড়েছে। এর বড় ধাক্কা লেগেছে ক্ষুদ্র কৃষক এবং দরিদ্র-অসহায় মানুষের ওপর। এই পরিস্থিতিতে বিশ্বব্যাংক আমন ও বোরো চাষের জন্য সারের সরবরাহ নিশ্চিত করতে এবং মানুষের জীবিকা রক্ষা করতে এই তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে।

অনুমোদিত ১.১ বিলিয়ন ডলার খরচ হবে প্রধানত দুটি খাতে—

খাদ্য নিরাপত্তায় জরুরি সহায়তা প্রকল্প : এই ৩০০ মিলিয়ন (৩০ কোটি) ডলারের আওতায় আগামী জুলাই-অক্টোবর ২০২৬ (আমন মৌসুম) এবং অক্টোবর ২০২৬-এপ্রিল ২০২৭ (বোরো মৌসুম) সময়ের জন্য সার আমদানি করা হবে। বাংলাদেশ তার প্রয়োজনীয় সারের ৮৫ শতাংশেরও বেশি আমদানি করে থাকে। এই প্রকল্পের মাধ্যমে ৬ লাখ মেট্রিক টন জরুরি সার আমদানি করা হবে (যার অর্ধেকই ইউরিয়া), যা দেশের ১৪ লাখ হেক্টর জমিতে ক্ষুদ্র চাষিদের ধান উৎপাদনে সরাসরি সহায়তা করবে।

বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট ও টাস্ক টিম লিডার সুলেইমান কুলিবালি বলেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা মূলত আমন ও বোরো ধানের ওপর নির্ভরশীল, যা মোট উৎপাদনের প্রায় ৯০ শতাংশ। এছাড়া দেশের অর্ধেক মানুষ কৃষিতে নিয়োজিত। ফলে সার সরবরাহে যেকোনো বিঘ্ন ঘটলে তা কেবল খাদ্য নিরাপত্তাই হুমকিতে ফেলবে না, বরং দারিদ্র্য বাড়াবে ও কর্মসংস্থান কেড়ে নেবে।

আপৎকালীন জরুরি প্রতিক্রিয়া প্রকল্প : বাকি ৭১৩ মিলিয়ন (৭১ কোটি ৩০ লাখ) ডলারের বড় তহবিলটি ব্যবহার করা হবে দ্রুত অর্থ ছাড়ের জরুরি সংকটে। এর মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য নগদ অর্থ সহায়তা ও জীবিকা নির্বাহের অনুদান। এছাড়া জরুরি সেবা সচল রাখতে জ্বালানি, খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও পানি সরবরাহের কাজেও এই অর্থ ব্যয় হবে। বিশ্বব্যাংকের ক্রাইসিস প্রিপেয়ার্ডনেস টুলকিটের অংশ হিসেবে বর্তমান চলমান প্রকল্পগুলোর অব্যবহৃত অর্থ রি-পারপাস (পুনর্নির্ধারণ) করে এই তহবিল গঠন করা হয়েছে, যা ৩০ জুন ২০২৬-এর মধ্যেই দ্রুত ছাড় করা হবে।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ