thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলা
মান্নান দুই বার দেশের বাহিরে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ট্রিপল জাম্পে রৌপ্য পদক লাভ করেন।এছাড়াও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দ্রুততম মানবের খেতাব আছে তার।

আন্তর্জাতিক অঙ্গনে মান্নান ও হান্নান দুই ভাইয়ের কৃতিত্ব

নিজস্ব প্রতিবেদক
২ জুলাই ২০২৪, ৬:২০ পিএম

Link Copied!

টিডিএন প্রতিবেদক:দেশে প্রথমবারের মতো আয়োজন করা বয়সভিত্তিক প্রবীণ ক্রীড়াবিদদের নিয়ে ‘ইন্টারন্যাশনাল ওপেন ভ্যাটারেন্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২৪’ প্রতিযোগিতায় অনন্য কৃতি গড়েছেন আবদুল মান্নান ও আব্দুল হান্নান দুই ভাই।

এর মধ্যে মো:আব্দুল হান্নান (৪৫+) বয়স ভিত্তিক ১০০ মিটার দৌড়ে ৩য় এবং ৪×১০০ রিলে দৌড় বৈদেশিক শাখার ডাক বিভাগ ৩য় হয়।সেখানেও হান্নান সফলতা অর্জন করে।

এদিকে,আরেক ভাই চটগ্রাম বন্দরের দ্রুততম মানব মো:আব্দুল মান্নান (৫৫+) এ চ্যাম্পিয়নশীপে ট্রিপল জাম্পে ২য় এবং ১০০ মিটার দৌড় এ হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪র্থ হবার গৌরব অর্জন করেন।চট্টগ্রাম বিভাগ থেকে আথলেটিক্সে মোট চারজন অংশগ্রহণ করে।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহৎ এই ভেটেরান অ্যাথলেটদের ক্রীড়ানুষ্ঠান আয়োজনে বাংলাদেশ কাস্টমস, বাংলাদেশ ব্যাংক, বিমানবাহিনী, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের ৩৬টি সংস্থার ২৫৩ জন অংশ নেয়। বাংলাদেশ ছাড়াও সাফের ৪টি দেশ ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপের ৯৪ জনসহ মোট ৩৫৩ জন সাবেক অ্যাথলেট এসেছেন প্রতিযোগিতায়। ভারতের ৬০ জন, শ্রীলঙ্কার ১৫ জন খেলেছেন।

এছাড়াও মান্নান দুই বার দেশের বাহিরে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ট্রিপল জাম্পে রৌপ্য পদক লাভ করেন।এছাড়াও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দ্রুততম মানবের খেতাব আছে তার।চলতি বছরে থাইল্যান্ড অনুষ্ঠিত এশিয়ার মাঝে বয়স ভিত্তিক খেলোয়াড়দের নিয়ে আয়োজন করা ফোর্থ ওপেন ইন্টারন্যাশনাল ভেটারান্স হপ স্টপ জাম্পে ৪র্থ ও ১০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করেন সফলতার দ্বারপ্রান্তে যান।

উল্লেখ্য,মো:আব্দুল মান্নান ১৯৮৫ সালে স্কুলে থাকাকালীন সময়ে তিনি খেলাধুলার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন।এরপর তিনি আর থেমে থাকেন নি।এথলেট ও ফুটবলার হিসেবে সর্বঅঙ্গনে বিচরণ করে সফলতা অর্জন করে তিনি।তার বাড়ির ঢাকার দোহার নবাবগঞ্জে হলেও বাবার চট্টগ্রাম বন্দরে চাকরীসুত্রে ছেলেবেলা কেটেছে বন্দর এলাকায়।বর্তমানে মান্নান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিবহনের বিভাগের ট্রাফিক ইনস্পেক্টর হিসেবে কর্মরত।আরেকভাই হান্নান ডাক বিভাগে।এছাড়াও তার আরো দুই শেখ মোহাম্মদ আনিসুর রহমান ও শেখ মোহাম্মদ ওমর ফারুক খেলাধুলার সাথে সম্পৃক্ত।

আর/টিডিএন

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ