thedailynews.press
ঢাকা বুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলা

আলজেরিয়া ম্যাচ থেকে ছিঁটকে গেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

প্রতিনিধির নাম
১৪ জুন ২০২৬, ২:৪২ এএম

Link Copied!

কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে। ‘জে’ গ্রুপে বাংলাদেশ সময় সকাল ৭টার ওই ম্যাচে খেলা হবে না দলটির বিশ্বকাপজয়ী লেফট ব্যাক নিকোলাস ত্যাগলিয়াফিকোর।

ফ্রান্স লিগের দল লিঁওতে খেলা ত্যাগলিয়াফিকোর পায়ের মাংস পেশিতে চিড় ধরা পড়েছে। গত বৃহস্পতিবার মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে তার ইনজুরির অবস্থা বুঝতে পরীক্ষা করানো হয়। শনিবার পাওয়া রিপোর্ট অনুযায়ী, তার সেরে উঠতে এখনো সময় লাগবে। অন্তত আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে খেলা হবে না।

ইনজুরিতে আক্রান্ত হলেও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের ২৬ জনের দলে থাকবেন ত্যাগলিয়াফিকো। কারণ দলে তাকে গুরুত্বপূর্ণ মনে করছেন কোচ। লিওনেল মেসি এবং নিকোলাস ওতামেন্ডি একাদশে না থাকলে অধিনায়কের আর্মব্যান্ড পরেন বাঁ পায়ের ফুটবলার। কোচ তাকে দলের একজন নেতা হিসেবে দেখছেন।

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি জানিয়েছে আরও কারণ। ত্যাগলিয়াফিকো একজন বিশেষজ্ঞ লেফট ব্যাক। আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ওই পজিশনে অভিজ্ঞ ও কোচের কৌশল মেনে চলা ফুটবলার নেই। এছাড়া ক্লাব মৌসুম ভালো গেছে তার। যে কারণে ইনজুরি থেকে আত্মবিশ্বাস নিয়ে ফিরতে ৩৩ বছর বয়সী ডিফেন্ডারের সময় হবে না বলে মনে করা হচ্ছে। কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশ্য রক্ষণের ফুটবলারদের ইনজুরি নিয়ে দুশ্চিন্তার সময় পার করছে। এরই মধ্যে মার্সেইতে খেলা ডিফেন্ডার লিওনার্দো বেলার্ডি ছিটকে গেছেন। তার জায়গায় মার্কো সেনসি আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ঢুকেছেন। অভিজ্ঞ ক্রিস্টিয়ান রোমেরো ইনজুরি কাটিয়ে প্রীতি ম্যাচ খেলতে পারেননি। তবে আলজেরিয়ার বিপক্ষে তাকে পাওয়ার আশা করছে আলবিসেলেস্তেরা। গা গরমের ম্যাচ খেলা হয়নি রাইট ব্যাক নাহুয়েল মলিনারও। তবে মূল পর্বের ম্যাচ খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ