thedailynews.press
ঢাকা বুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. বিনোদন
নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা এস.ডি.জীবন। ঈদে "জীবন প্রিয়া ডিজিটাল" ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পা দ্বীপ রায়, নুরুল কবির, মাহফুজ সাফি, ডিজে রুবেল, এম.এন.শিপু, মেহেদি ও নিরব উদ্দিন সহ আরো অনেকে।

ঈদে আসছে নির্মাতা এস.ডি.জীবন এর নাটক “দুনিয়ার খেলা”

বিনোদন প্রতিবেদন
২২ মার্চ ২০২৪, ৬:১৩ পিএম

Link Copied!

টিডিএন প্রতিবেদক: আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীর মিরপুর, খিলগাঁও, টঙ্গী রেলস্টেশন সহ বিভিন্ন লোকেশনে চিত্রায়ন করা হয়েছে নাটক “দুনিয়ার খেলা”। প্রিয়া সেন এর লেখা গল্পে নাটকটিতে জুটি বেঁধেছেন আশিক খান চৌধুরী ও খান রশ্নি, রিকো ডি রোজারিও ও তানহা নুফা।

নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা এস.ডি.জীবন। ঈদে “জীবন প্রিয়া ডিজিটাল” ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পা দ্বীপ রায়, নুরুল কবির,
মাহফুজ সাফি, ডিজে রুবেল, এম.এন.শিপু, মেহেদি ও নিরব উদ্দিন সহ আরো অনেকে।

আশিক খান ফ্লিমস এর সহযোগিতায় তত্ত্বাবধানে ছিলেন রাকিবুল হাসান।চিত্রগ্রহনে ছিলেন আর.আই লিপসন।

নির্মাতা এস.ডি.জীবন বলেন,”দুনিয়ার খেলা” নামটি যেমন সুন্দর, নাটকের গল্পটিও অসাধারণ। প্রিয়া সেন ভালোই লিখেছে। এটি আমাদের একটি স্বপ্নের প্রজেক্ট। গল্পটা মুলত রোমান্টিক এ্যাকশান টাইপের। যাতে প্রেম, অভাবের তাড়না, ক্ষমতার লোভ এই ধরণের বিষয়গুলো আছে। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দর একটি টিম ওয়ার্ক করেছি। আশিক খান ও রাকিবুল হাসান সহ টিমের সকলে আন্তরিকতার সাথে কাজটি করেছেন।আমরা মুলত ভিন্নভাবে একটি গল্প বলতে চেয়েছি।নাটকে আশিক খান ও খান রশ্নি’র রসায়নটা দারুণ ছিলো। বাকীটা বিচার করবে দর্শকরা, আমি সকলকে নাটকটি দেখার আমন্ত্রন জানাচ্ছি। যদি নাটকটি সবার ভালো লাগে, তাহলে আমাদের কষ্ট সার্থক হবে।

এ প্রসঙ্গে গল্পকার প্রিয়া সেন বলেন, নাটক হচ্ছে সমাজের প্রতিচ্ছবি। আমি মুলত আমার গল্পে সমাজের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের চারপাশে কতো ঘটনা প্রনিয়তই ঘটছে। বিশেষ করে ক্ষমতার লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। পারিবারিক সর্ম্পক, বন্ধুত্ব এমনকি প্রেমও নষ্ট করে দেয় এই ক্ষমতার লোভ। আমি আশা করছি এই ঈদে আমার লেখা গল্পে নির্মিত নতুন নাটকটি দর্শকদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে। আশা করছি এই নাটকটি সবার পছন্দ হবে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আশিক খান চৌধুরী বলেন, বর্তমান সময়ের সমাজকে সুন্দর একটি বার্তা দিবে এই নাটকটি। ক্ষমতা আর টাকার লোভে মানুষ এই দুনিয়ায় কতো খেলা খেলে সেটিই বুঝতে পারবেন এই নাটকে। প্রিয়া সেন দিদির গল্পে পরিচালক এস.ডি.জীবন দাদা একটি সুন্দর কাজ করেছেন। এটি আমাদের একটি টিম ওয়ার্ক। আমরা সবাই নিজেদের পরিবারের সদস্যদের মতোই কাজ করেছি। আমি আশা করছি দর্শকরা অন্যরকম কিছু দেখতে পাবেন। আমি সকলকে নাটকটি দেখার আমন্ত্রন জানাচ্ছি।

এতে অভিনয় প্রসঙ্গে খান রশ্নি বলেন, ‘নাটকের গল্প অসাধারণ। সমাজের বাস্তবতা, প্রেম ও দন্ধ, অভাবের তাড়না, ক্ষমতার লোভ, সবকিছু মিলে দর্শক ঈদের আয়োজনে যে ধরনের নাটক দেখতে চায় এটি তেমনই। এতে আমি ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করেছি। আশা করছি আমার চরিত্রটি দর্শকের পছন্দ হবে। গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাই না। আমি চাই দর্শক এটি পর্দায় দেখুক।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ