thedailynews.press
ঢাকা শুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. বিনোদন

‘কাঁটা লাগা’ গার্ল শেফালির মৃত্যু, এক বছরেও কাটেনি ধোঁয়াশা

প্রতিনিধির নাম
২৭ জুন ২০২৬, ৯:২৯ পিএম

Link Copied!

লিউডের মডেল, অভিনেত্রী ও রিয়েলিটি শো তারকা শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুর এক বছর পূর্ণ হলো। ২০২৫ সালের ২৭ জুন ৪২ বছর বয়সে তার মৃত্যু ভারতীয় বিনোদন অঙ্গনকে স্তব্ধ করে দিয়েছিল। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার কথা বলা হলেও, এক বছর পরও তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি।

আকস্মিক মৃত্যু, শুরু হয় জল্পনা
২০২৫ সালের ২৭ জুন রাতে মুম্বাইয়ের নিজ বাসা থেকে গুরুতর অসুস্থ অবস্থায় শেফালিকে স্বামী পরাগ ত্যাগি দ্রুত একটি হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পরদিন মুম্বাইয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়।

প্রাথমিক মেডিকেল পরীক্ষায় নিম্ন রক্তচাপ, হৃদ্‌রোগে আক্রান্ত হওয়া এবং গুরুতর গ্যাস্ট্রিক সমস্যার কথা উল্লেখ করা হলেও, ময়নাতদন্তে মৃত্যুর নির্দিষ্ট কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

মৃত্যুর পর সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন
শেফালির মৃত্যুর পরপরই সামাজিক মাধ্যমে একের পর এক জল্পনা ছড়িয়ে পড়ে। বিশেষ করে তার অ্যান্টি-এজিং চিকিৎসা, ভিটামিন ইনজেকশন এবং আইভি ড্রিপ নেওয়া নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়

তার ভাষায়, কোভিড-পরবর্তী সময়ে অনেকেই নিয়মিত ভিটামিন সি গ্রহণ করেন। কেউ ট্যাবলেট খান, আবার কেউ আইভি ড্রিপের মাধ্যমে নেন। পুলিশের তদন্তের অংশ হিসেবেই ওই ড্রিপটি কে দিয়েছিলেন এবং কী ওষুধ ব্যবহার করা হয়েছিল, তা খতিয়ে দেখা হয়েছিল।

অ্যান্টি-এজিং ইনজেকশন নিয়ে তদন্ত
তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, মৃত্যুর দিন শেফালির বাসায় একটি পূজা ছিল। সে কারণে তিনি সারাদিন উপবাসে ছিলেন। সেই অবস্থাতেই বিকেলে চিকিৎসকের পরামর্শে ব্যবহৃত অ্যান্টি-এজিং ইনজেকশন নেন বলে তদন্তে উঠে আসে।

জানা যায়, কয়েক বছর ধরে প্রতি মাসেই তিনি এই ধরনের চিকিৎসা নিচ্ছিলেন। তদন্তের এক পর্যায়ে পুলিশ তার বাসা থেকে গ্লুটাথিয়ন, ভিটামিন সি ইনজেকশন এবং অ্যাসিডিটির ওষুধ উদ্ধার করে।

তদন্তকারী কর্মকর্তারা সম্ভাব্য সব দিক খতিয়ে দেখলেও, এসব ওষুধই মৃত্যুর একমাত্র কারণ ছিল—এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও প্রকাশ করা হয়নি।

চিকিৎসকের কী মত?
হৃদ্‌রোগ বিশেষজ্ঞ রাহুল চাওলা গণমাধ্যমকে বলেন, গ্লুটাথিয়ন বা তথাকথিত ডিটক্স আইভি থেরাপির কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। এর মধ্যে হৃদ্‌যন্ত্রের ছন্দে সমস্যা, অনিয়মিত হৃদ্‌স্পন্দন এবং হঠাৎ রক্তচাপ কমে যাওয়ার মতো ঝুঁকি রয়েছে।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ