thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. শিক্ষা
যুগে যুগে বই এনেছে ত্যাগের দীক্ষা, সত্য ও সুন্দরের সাধনা।আর এই সুন্দর কে প্রতিনিয়ত ধারণ করে ব্যতিক্রমধর্মী উদ্যোগ সেলুন পাঠাগার বিশ্বজুড়ে'র স্বপ্নদ্রষ্টা কবি ও লেখক কবি গোলাম মাওলা জসিম। যেখানেই দেখেন, বই রাখার সুযোগ রয়েছে সেখানেই তিনি পাঠকদের জন্য বই উপহার দিয়ে থাকেন

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে নোয়াখালীতে আবারো “সেলুন পাঠাগার বিশ্বজুড়ে” স্থাপন

নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২৪, ৮:৪৬ এএম

Link Copied!

টিডিএন প্রতিবেদন:মানবজীবনের সুন্দর অভ্যাসগুলোর মধ্যে পাঠ্যাভাস অন্যতম। মানুষ বইপাঠের মাধ্যমে সত্যকে উপলব্ধি করতে পারে। যুগে যুগে বই এনেছে ত্যাগের দীক্ষা, সত্য ও সুন্দরের সাধনা।আর এই সুন্দর কে প্রতিনিয়ত ধারণ করে ব্যতিক্রমধর্মী উদ্যোগ সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র স্বপ্নদ্রষ্টা কবি ও লেখক কবি গোলাম মাওলা জসিম। যেখানেই দেখেন, বই রাখার সুযোগ রয়েছে সেখানেই তিনি পাঠকদের জন্য বই উপহার দিয়ে থাকেন।প্রতিষ্ঠা করেছেন সেলুন পাঠাগার বিশ্বজুড়ে কার্যক্রম।এরই ধারাবাহিকতায় ১৭ই মার্চ বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল ৩০শে মার্চ,শনিবার সন্ধ্যায়

নোয়াখালীর মাইজদী কোর্ট মেইন রোডের সেভেন স্টার জেন্টস পার্লারের মালিক মানিক চন্দ্র দাশের হাতে সুসজ্জিত বই সম্বলিত বুক সেলফ বিতরণ তুলে দেয়া হয়।সেলুন পাঠাগার বিশ্বজুড়ে ‘র প্রতিষ্ঠাতা কবি ও লেখক গোলাম মাওলা জসিমের তত্বাবধানে এর উদ্বোধন করেন সোনালী ব্যাংক নোয়াখালী সোনাপুর শাখার ব্যবস্থাপক মো:আসীফ ইকবাল।

বুক সেলফ হস্তান্তরকালে উদ্বোধক জানান,কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে যেনে আমি খুবই আনন্দিত। আশা করি এই কার্যক্রমে সম্পৃক্ত হয়ে বই পড়ায় উদ্বুদ্ধ হবে সকল বয়সীরা।এটি শুধুমাত্র একটি সেলুনে স্থান পায়নি,চট্টগ্রাম সহ সারাদেশের প্রায় শতাধিক সেলুনে শোভা পাচ্ছে জেনে খুবই ভালো লাগছে,যেখানে স্থান পেয়েছে জনপ্রিয় লেখকদের বই সম্বলিত দৃষ্টিনন্দন বুক সেলফ।এই কার্যক্রম সবর্ত্র ছড়িয়ে পড়ুক।

মূলত সেলুনে সেবাগ্রহীদের অবসর সময়কে কাজে লাগিয়ে বই পড়ায় উদ্বুদ্ধ করতে সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানান সংগঠনের স্বপ্নদ্রষ্টা গোলাম মাওলা জসিম।

বুক সেলফ বিতরণের সময় উপস্থিত ছিলেন কবির কন্যা আফসানা জসিম ও শিক্ষাবিদ কলি প্রমুখ।

উল্লেখ্য, অবসরে বই পড়ুন’- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের নিজ এলাকা নোয়াখালীতে নিজস্ব অর্থায়নে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ ব্যতিক্রমী কার্যক্রম শুরু হয়।যার ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন জেলার সেলুনে স্থাপন করা হচ্ছে বুক সেলফ।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ