thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. বাংলাদেশ

বিজিবি’র অভিযানে মে মাসে ১৭৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

প্রতিনিধির নাম
১১ জুন ২০২৬, ২:০৭ এএম

Link Copied!

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মে মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ১৭৭ কোটি ৭৮ লক্ষ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।

বুধবার (১০ জুন) বিজিবি’র গণসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি জানান।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে—৩ কেজি ৬৪৮ গ্রাম স্বর্ণ, ৪ কেজি ১০০ গ্রাম রূপা, ১১,৪১৯টি শাড়ি, ২,৮৩১টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৯,৩৬৮টি তৈরি পোশাক, ৪,৫১৪ মিটার থান কাপড়, ১,২৮,৯২৮টি কসমেটিকস সামগ্রী, ৩৭,১৫৪ পিস ইমিটেশন গহনা, ৩৯,৯৯,৭৯৭ আতশবাজি, ৬,০১৭ ঘনফুট কাঠ, ৭,০০৭ কেজি চা পাতা, ৬৫,৭০০ পিস জিলেট ব্লেড, ৩,৩১০ কেজি সুপারি, ২৫,৮৬০ কেজি কয়লা, ৩,৪৬৫ ঘনফুট পাথর, ১৭০ ঘনফুট বালু, ৪০৫টি মোবাইল,

২,৯৪০ পিস মোবাইলের ডিসপ্লে, ৫৬,১৪৮ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৩৬,৪১১ ইলেকট্রনিক সামগ্রী, ১৩,০৫৩টি চশমা, ৯৬,৪০২ কেজি জিরা, ২৩,৪৫১ কেজি চিনি, ২০,০৭,৮৬৯ প্যাকেট বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, ৪,৬৯১ কেজি রসুন, ৫৯৭ কেজি সার, ২২৮ লিটার ডিজেল/অকটেন/পেট্রোল/মবিল, ২,৬৪২ প্যাকেট কীটনাশক, ২,৮৯,৫০৮ পিস চকোলেট, ৭৪৫টি গরু/মহিষ, ২টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৪টি মাহেন্দ্রা গাড়ি, ১১টি পিকআপ, ৪টি প্রাইভেটকার/বাস, ১৩টি ট্রলি/মাইক্রোবাস, ৪০টি সিএনজি/ইজিবাইক/অটোরিকশা, ৪৮টি মোটরসাইকেল এবং ১৭টি বাইসাইকেল/ভ্যান।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—০১টি বিদেশি/দেশি পিস্তল, ০১টি রাইফেল, ০২টি ম্যাগাজিন, ২৫৮ রাউন্ড গোলাবারুদ, ০১টি রকেট লাঞ্চার এবং ০২টি অন্যান্য অস্ত্র।

এ ছাড়া গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১৬,৪৯,৯৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৮৮৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৬০ গ্রাম কোকেন, ৩৩৭ গ্রাম হেরোইন, ২,৮০৭ বোতল ফেনসিডিল, ৮,৬০৫ বোতল বিদেশি মদ, ২৬৮ লিটার বাংলা মদ, ২,০৩৭ বোতল ক্যান বিয়ার, ১,৭৫২ কেজি গাঁজা, ২,৮৫,২৬৩ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩,৩৫,৭২৯টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৫,৫৮,০৫৯ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ১,৯০০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৬,৯৪,৩৩০ পিস বিভিন্ন প্রকার ওষুধ/ট্যাবলেট।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৮ জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৯২ জন বাংলাদেশি নাগরিক, ০৬ জন ভারতীয় নাগরিক ও ৩৯২ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ