thedailynews.press
ঢাকা বুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলা

বিশ্বকাপ ফাইনালে বিজয়ী দলকে ট্রফি তুলে দেবেন ট্রাম্প ও ইনফান্তিনো

প্রতিনিধির নাম
২৪ জুন ২০২৬, ২:৫৪ এএম

Link Copied!

বিশ্বকাপ ফাইনাল মঞ্চে আবারও ফিরছে এক ঐতিহাসিক মুহূর্ত। নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য আসন্ন ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার সময় উপস্থিত থাকছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যা ফিফার সাম্প্রতিক প্রোটোকল থেকে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। ট্রফি প্রদান ঘিরে এমন যৌথ উপস্থিতি বিশ্ব ফুটবলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ফিফা সভাপতি নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৯ জুলাই নিউ জার্সিতে বিশ্বকাপ ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন। এর আগে কাতার ২০২২ ও রাশিয়া ২০১৮ বিশ্বকাপে ট্রফি প্রদান করেছিলেন ফিফা সভাপতি নিজেই।

ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ইনফান্তিনো বলেছেন, ‘আমরা প্রেসিডেন্ট (ট্রাম্প)-এর সঙ্গে একসঙ্গে ফাইনাল উপভোগ করবো এবং বিজয়ীর হাতে ট্রফি তুলে দেবো, অবশ্যই একসঙ্গে।’

মূলত এই যৌথ ট্রফি প্রদানের সিদ্ধান্ত এসেছে গত ক্লাব বিশ্বকাপের এক বিতর্কের প্রেক্ষাপটে। যেখানে নিউ জার্সিতে পিএসজিকে হারিয়ে চেলসির শিরোপা জয়ের পর ট্রফি প্রদান নিয়ে বিপত্তি দেখা দিয়েছিল। সেই ম্যাচে চেলসি অধিনায়ক রিস জেমসের হাতে ট্রফি তুলে দেওয়ার সময় ট্রাম্পকে অনুমতি দেওয়া হলেও তিনি খেলোয়াড়দের সঙ্গে শিরোপা উদযাপনেও অংশ নেন। যা অনেক খেলোয়াড়কে অস্বস্তিতে ফেলে।

ফিফার ইতিহাসে রাষ্ট্রপ্রধানদের দিয়ে ট্রফি দেওয়ার নজির নতুন নয়। ১৯৮২ বিশ্বকাপে স্পেনের রাজা হুয়ান কার্লোস ইতালির অধিনায়ক দিনো জফের হাতে ট্রফি তুলে দেন। আর ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের পর অধিনায়ক ববি মুরের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন তৎকালীন রানি দ্বিতীয় এলিজাবেথ।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ