ফেভারিট হিসেবে বিশ্বকাপে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপের শুরুতে ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে অবস্থান পাকিস্তানের। র্যাংকিংয়ের সেরা ব্যাটার দলটির অধিনায়ক বাবর আজম। সঙ্গে আছে সেনসেশন বোলার শাহিন শাহ আফ্রিদি। আর ফর্মে থাকা বোলার ও ব্যাটাররা। সব মিলিয়ে ভালোর করার স্বপ্ন দেখছিল দলটি।
তবে দুর্ভাগ্য তাদের। বাবর আজম যেমন নামের প্রতি সুবিচার করতে পারেননি, তেমিন শাহিন আফ্রিদিও। ফলে সেমিফাইনালের আগে বিদায় নিতে হয়েছে। বাবরদের এমন বিদায় মেনে নিতে পারছেন না ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য রমিজ রাজা।