thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলা

বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ

প্রতিনিধির নাম
১২ জুন ২০২৬, ৩:০৪ এএম

Link Copied!

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আজকের দিনটা স্মরণীয়। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয়েছে মেহেদী হাসান মিরাজদের। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই প্রথম সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

তবে ইতিহাস গড়ার দিনে হাসপাতালে যেতে হয়েছে মিরাজকে। ব্যাটিংয়ের সময় হেলমেটে বল লেগেছিল বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। সাময়িক অসুস্থ হলেও খেলা চালিয়ে গেছেন মিরাজ। পরে ছক্কা মেরে বাংলাদেশের জয়ও নিশ্চিত করেন। ম্যাচ শেষ হওয়ার পরই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বিষযটি নিশ্চিত করেন বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম।

বিসিবির দেওয়া ভিডিও বার্তায় বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘আজকের ম্যাচে মিরাজের একটা কনকাশনের মতো হয়েছিল। আমরা সেখানে অ্যাসেস করার পর সে খেলা চালিয়ে যায়। ম্যাচের পর আমরা ওকে এভারকেয়ার হাসপাতালে পাঠিয়েছি পর্যবেক্ষণ ও স্ক্যানগুলো করার জন্য। ও এখন ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে।’

মূলত বাংলাদেশের ম্যাচ জয়ের ঠিক আগের ওভারে নাথান এলিসের বল মিরাজের হেলমেটে লেগেছিল। এ সময় মাঠেই শুয়ে পড়েন মিরাজ। বমিও করেছিলেন ওয়ানডে অধিনায়ক। মাঠে স্ট্রেচার, অ্যাম্বুলেন্সও আনা হয়েছিল। তবে কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে ম্যাচ চালিয়ে যান মিরাজ। পরের ওভারে ছক্কা মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ