thedailynews.press
ঢাকা বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. বিনোদন

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
২৮ জুন ২০২৬, ১২:৫১ এএম

Link Copied!

অনলাইনে জুয়ার প্রচারণা করায় অভিনেত্রী ইরেনা গ্রেপ্তার

অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার প্রচারণা করা বা সহায়তা করার সন্দেহে চীনের হংকংয়ের কাউলুন উপদ্বীপের উত্তর-পশ্চিমে অবস্থিত এলাকা শাম শুই পো থেকে ২৯ বছর বয়সী এক অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সো উপাধিধারী ২৯ বছর বয়সী ওই অভিনেত্রীর নাম ইরেনা সো হোই-লাম।

সম্প্রতি একটি বিদেশি জুয়ার ওয়েবসাইটের এজেন্ট হিসেব কাজ করে সমালোচনার মুখে পড়েন ওই অভিনেত্রী। এ কারণে বৃহস্পতিবার (২৫ জুন) গ্রেপ্তার করা হয়েছে তাকে।

সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড হংকংয়ের প্রতিবেদন অনুযায়ী কাউলুন পশ্চিমের আঞ্চলিক অপরাধ দমন শাখা জানিয়েছে, কর্তকর্তারা সম্প্রতি কিছু অবৈধ জুয়ার ওয়েবসাইটের সন্ধান পায়। যারা অনলাইন জুয়ার প্রচার ও বিপণনের জন্য এজেন্ট নিয়োগ করছিল এবং সাধারণ মানুষকে অননুমোদিত প্ল্যাটফর্মে বাজি ধরার জন্য প্রলুব্ধ করে আসছিল।

এ নিয়ে তদন্ত হয়। পরে অভিনেত্রী ইরেনা সো’কে হেফাজতে নেয়া হয় এবং পরবর্তীতে জামিনে মুক্তি পান। তদন্ত চলাকালীন আগামী জুলাইয়ের শেষ দিকে তাকে পুলিশের কাছে হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সম্প্রতি হওয়া ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল আসরে ভিনদেশি জুয়া সাইটের অ্যাম্বাসেডর বা দূত হিসেবে এই তরুণীর সম্পৃক্ততা বেশ বিতর্কের জন্ম দিয়েছে। অবৈধ জুয়া চক্রগুলোকে লক্ষ্য করে হংকং পুলিশ বিভিন্ন বিভাগে যৌথ অভিযান জোরদার করেছে। সেই সময় গ্রেপ্তার হলেন অভিনেত্রী ইরেনা সো।

অভিযুক্ত এ অভিনেত্রী কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে। সেখানে তাকে একটি বিলাসবহুল গাড়ির পাশে গ্ল্যামারাস পোশাকে দেখা যায়।  যেখানে নিজেকে জুয়ার ওয়েবসাইটের অন্যতম অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা ঘোষণা করেন।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ