আশার আলো মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম শিল্প কলা একাডেমি আর্ট গ্যালারী হলে সংগঠনের ২০২৪-২০২৬ এর নতুন কার্যর্নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারি হলে এ উপলক্ষে অসহায় এতিম শিশুদের মাঝে খাবার ও উপহার সামগ্রী বিতরণ করেন সংগঠনটি।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে এবং স্বপ্না জেমির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক এম.কে.এম গোলাম মোরশেদ খান।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক এবং সংগঠনের প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মোঃ নাজিম উদ্দিন চৌথুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন সালমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও ম্যাজিষ্টেট আফরিন ফারজানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফরিদ উদ্দিন ফারুক, সংগঠনের উপদেষ্টা মোঃ মনছুর আলম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী কর্মকর্তা মাহমুদ হায়দার জীবন, মেহেরুন নিপা, মোঃ জসিম উদ্দিন চৌধুরী, মোঃ ইমরান চৌধুরী, মোঃ সাইফুল ইসলাম, সিকদার, মোহাম্মদ শরিফুল ইসলাম, ইলিয়াস রিপন, শাহদাত হোসেন কালাম, জুলেখা আকতার জুলি, মোঃ ফয়সাল মুন, মোঃ আরিফুল হক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আতিকুর রহমান, মোঃ রাশেদ, মোঃ জসিম উদ্দিন সাগর, মোঃ হাসান, মোহাম্মদ নুর, মোহাম্মদ আবু হানিফ, মোঃ সাহাব উদ্দিন, মোঃ আদনান, মোঃ জাহিদ হোসেন, মোঃ মুজিব আমেরী, ইয়াসমিন আক্তার কলি, ফারজানা বৃষ্টি সহ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের জন্য ভালোবাসা, মানুষের জন্য সমবেদনা, স্নেহ, মমতা, নিঃস্বার্থ ভাবে যে কোন কল্যানকর কাজে অংশীদার হওয়ার নাম মানবতা।
“আশার আলো মানবিক ফাউন্ডেশন” নানা সামাজিক কর্মকান্ডের পাশাপাশি বিগত বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-ছাত্রীদের পাশে থেকে নানা ভাবে সহযোগিতা করার চেষ্টা করেছে। তিনি বলেন, মানবতাকে আলিঙ্গন করতে খুব বেশি সময় বা আয়ের প্রয়োজন হয়না। প্রয়োজন একটা নির্ভেজাল মন আর উপলব্ধি। রাস্তায় চলতে গিয়ে কোনো অন্ধকে কেউ যদি রাস্তা পাড় করে দেয় সেটিও মানবতা। তিনি মানবিক কর্মকান্ডের পাশাপাশি সমাজ উন্নয়নে নানাবিধ উদ্যোগে আশার আলো মানবিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
প্রধান আলোচক মোঃ কামরুল ইসলাম বলেন, ১৯৫২ সালে যে সংগ্রামী চেতনা এই দেশের ছাত্রজনতা বুকে ধারন করে ১৯৭১ দেশ স্বাধীন করেছিল সেই ছাত্র জনতা আবার বিগত সরকারের অন্যায়, অত্যাচার, নিপীড়ন শোষণ, বৈষম্যদুরীকরণ, সমঅধিকার নিশ্চিতে শত হাজার তাজা প্রাণ সংগ্রাম করে রক্তের বিনিময়ে আবার যেন এ দেশ নতুনভাবে স্বাধীন করেছে। এই অর্জনকে ধরে রাখতে হলে দলমত নির্বিশেষে সকলকে নানা ষড়যন্ত্র উপেক্ষা করে সবাইকে সতর্ক থেকে দেশ প্রেমে জাগ্রত হয়ে দূর্নীতিমুক্ত নতুন একটি বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। এসময় তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সকল অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান।
সমাপনী বক্তব্যে সভাপতি সুন্দর এই আয়োজনে সবাইকে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে অর্থবহ করায় ধন্যবাদ জানান এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।