9
ইসরায়েলি হামলায় গাজা এখন শরণার্থী শিবির আর তাঁবুর বসতিতে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে সেখানকার জাতিসংঘ পরিচালিত আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলের সেনারা। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৭৫ জন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইয়ানিসে জাতিসংঘের ট্রেনিং সেন্টারে হামলা চালানো হয়েছে। এ কেন্দ্রটি বাস্তচ্যুত লোকদের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ইসরায়েলি সেনাদের এ হামলায় ৯ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন।
গাজায় ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর ফিলিস্তিনের পরিচালক টমাস হোয়াইট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, দুটি ট্যাংক দিয়ে ভবনটিতে হামলা চালানো হয়। এ সময় সেখানে অন্তত ৮০০ আশ্রয়গ্রহণকারী ছিলেন। তিনি জানান, জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেন্দ্রটিতে প্রবেশের চেষ্টা করছে।