সপ্তাহে রোববার পিন্টুর স্কুল ছুটি থাকে। বাবার অফিসও। এ দিনটায় বাড়িতে বেশ ভালো-মন্দ রান্না করেন মা। পিন্টু তাদের খুব আদুরে। তার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেন না।
পিন্টু বায়না ধরেছে, আজ সে শিশুপার্কে যাবে। রোদের তেজ একটু কমতেই তারা বেরিয়ে পড়েন। পার্কে ঢোকার মুখেই পিন্টু ওর বয়সী ছেলেটাকে দেখতে পায়।