thedailynews.press
ঢাকা বুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. গণমাধ্যম
  3. শিক্ষা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সহযোদ্ধা তানভীর: রাফি

তানভীরের ওপর হামলার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক
১৫ অগাস্ট ২০২৪, ৮:০৪ এএম

Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সহযোদ্ধা তানভীর: রাফি

চট্টগ্রাম কলেজের সমন্বয়ক তানভীর শরীফের বিষয়ে ‘ভুয়া সমন্বয়ক’ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সহযোদ্ধা বলে জানিয়েছেন ওই আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। তানভীরের ওপর দুষ্কৃতিকারীরা হামলা করেছে জানিয়ে এর বিচারও দাবি করেছেন তিনি। গত রবিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যবহৃত ফেসবুক একাউন্ট থেকে লাইভে এসে এসব কথা বলেন খান তালাত মাহমুদ রাফি।

এ সময় রাফি বলেন, আমাদের মধ্যে দুষ্কৃতিকারীরা প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, এটা ভবিষ্যতেও করবে। সেই জায়গা থেকে আপনারা সবাই সচেতন থাকবেন। গতকাল একটা ঘটনা ঘটেছে, অনেকেই বলাবলি করছে যে আমার ওপর হামলার সম্ভাবনা ছিল, বুঝে ওঠার আগেই সবাই মিলে আমাকে রক্ষা করেছে। আমাদের একজন সমন্বয়ক তানভীর শরীফ। তার ওপর হামলা করা হয়েছে, এটা সেই উসকানিদাতা দুষ্কৃতিকারীদের মাধ্যমে হয়েছে। দ্রুতই তানভীরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

তিনি বলেন,তানভীর শরীফকে আমি ব্যক্তিগতভাবে চিনি, সে শুরু থেকেই আন্দোলনে আমাদের সঙ্গে ছিল, আমাদের একজন সম্মুখ সহযোদ্ধা সে। চট্টগ্রাম কলেজের সমন্বয়ক সে। তার ওপর হামলা হয়েছে, এটার সুষ্ঠু তদন্ত হচ্ছে। যে বা যারা উসকানি দিয়ে তার ওপর হামলা করেছে, দ্রুতই তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ