thedailynews.press
ঢাকা বুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক
  3. খেলা
  4. চাকরি
  5. ধর্ম

ফরজ নামাজ আদায়ের স্থান মসজিদ

প্রতিনিধির নাম
৬ সেপ্টেম্বর ২০২৩, ৩:১৯ পিএম

Link Copied!

যে ব্যক্তি ঘরে পবিত্রতা অর্জন করল, তারপর ফরজ নামাজ আদায়ের জন্য পায়ে হেঁটে আল্লাহর কোনো ঘরে গেল, তার প্রতি দুই পদক্ষেপের প্রথমটিতে একটি গুনাহ মাফ হবে, আরেকটিতে তার মর্যাদা এক ধাপ বৃদ্ধি পাবে। (সহিহ মুসলিম: ১৩৯৫)

১. নিজের আবাসস্থলে অজু করে মসজিদে যাওয়া সুন্নাত। এ হাদিসে রাসুল (সা.) ঘরে অজু করে মসজিদের জন্য বের হওয়ার কথা বলেছেন। কেউ যদি অফিস, হোটেল বা এরকম কোনো জায়গায় অবস্থান করে, তাহলে সেখান থেকে অজু করে মসজিদের জন্য বের হবে। কারও অসুবিধা থাকলে মসজিদের অজুখানায় গিয়েও অজু করতে পারে। এটা অবৈধ বা গুনাহের কাজ নয়। কিন্তু মসজিদে গিয়ে অজু করলে অনেক সওয়াব থেকে বঞ্চিত হতে হয়। যেমন ঘর থেকে বের হওয়ার পর থেকেই নামাজ আদায় করার সওয়াব, এ হাদিসে উল্লিখিত সওয়াব ইত্যাদি।

২. মসজিদে হেঁটে যাওয়া উত্তম। এ হাদিসে রাসুল (সা.) হেঁটে মসজিদে যাওয়ার কথা বলেছেন। মসজিদে হেঁটে যাওয়ার সওয়াব সম্পর্কে আরেকটি হাদিসে রাসুল (সা.) বলেন,

إِنَّ أَعْظَمَ النَّاسِ أَجْراً فِي الصَّلاةِ أَبْعَدُهُمْ إلَيْهَا مَمْشىً فَأَبْعَدُهُمْ
মসজিদে জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে সে সবচেয়ে বেশি সওয়াব লাভ করে, যে সবচেয়ে দূর থেকে হেঁটে মসজিদে আসে। (সহিহ মুসলিম)

মসজিদ থেকে ফেরার পথেও হাঁটার সওয়াব রয়েছে। উবাই ইবনে কাব (রা.) বলেন, সাহাবিদের মধ্যে এক ব্যক্তির বাড়ি ছিল মসজিদ থেকে সবচেয়ে দূরে। কিন্তু তিনি প্রতি ওয়াক্ত নামাজেই মসজিদে উপস্থিত হতেন। একবার কেউ তাকে বললো, তুমি যদি একটি গাধা কিনে নিলে অন্ধকার রাতে বা গরমের সময় সেটাতে সওয়ার হয়ে আসতে পারতে। তিনি বললেন, আমার বাড়ি মসজিদ থেকে দূরে এটা নিয়ে আমার আফসোস নেই। আমি চাই মসজিদে হেঁটে যাওয়া এবং ঘরে ফিরে আসার সওয়াব আমার আমলনামায় লেখা হোক। তার কথা শুনে রাসুল (সা.) বললেন, আল্লাহ তা তোমার জন্য পুরাপুরি জমা করেছেন। (সহিহ মুসলিম)

আরও পড়ুন
অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

অনলাইনে জুয়ার প্রচারণা করায় হংকংয়ের অভিনেত্রী গ্রেপ্তার

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালাল আসামি

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

আবারও ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান, নাড়া দিলো ফুটবল বিশ্বকে

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

যেসব দল হতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ, দলগুলোর বিপক্ষে রেকর্ড কেমন

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিশ্বব্যাংকের ১.১ বিলিয়ন ডলার জরুরি ঋণ: সার ও জ্বালানি সংকট মোকাবিলায় বড় স্বস্তি

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম, নতুন করে লাগবে না টিকিট

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

আমার ছেলেকে ছুরি মেরেছিল, আমাকেও হত্যা করতে চেয়েছিল: সাইফ আলী খান

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে সব কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

মাদকের বিরুদ্ধে রাজধানীতে শিবিরের ৫ কিলোমিটারব্যাপী ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ