১৯ বছর আগে মির্জা সাখাওয়াত হোসেন শান্তর সঙ্গে বিয়ে হয় ফাতেমা নাসরিনের। তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভাতিজি। তার স্বামী সাখাওয়াত ২১তম বিসিএসের একজন ক্যাডার। সর্বশেষ কর্মরত ছিলেন পিডব্লিউডিতে। এই বিসিএস ক্যাডার স্বামীর নির্মমতার বলি হন ফাতেমা। যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার এই নারী যেভাবে তার স্বামীর হাতে খুন হয়েছেন সে বিবরণে গা শিউরে ওঠে।
এ ঘটনায় নিহতের স্বজনের করা হত্যা মামলায় সম্প্রতি চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিটে উঠে এসেছে নির্মম নির্যাতনের করুণ চিত্র, যা শুনলে যে কারও চোখ অশ্রুসজল হয়ে ওঠে।